কিশোরগঞ্জের ভৈরবে মসজিদের মুয়াজ্জিনের বিরুদ্ধে সাড়ে ৬ বছরের শিশু যৌন হয়রানি শিকার হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে মসজিদের মুয়াজ্জিন পরিবারসহ পলাতক রয়েছে।বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে শিশুটির মা সাংবাদিকদের যৌন হয়রানির বিষয়টি নিশ্চিত করেছেন। অভিযোগটি উঠেছে পৌর শহরের গাছতলা ঘাট এলাকার সরকারি হাজি আসমত কলেজের পিছনে চাঁন মিয়া সরকারের বাড়ির বাইতুল আমান জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস (৫৫) এর বিরুদ্ধে।ভুক্তভোগী শিশুটির পৈতৃক বাড়ি উপজেলার শিবপুর ইউনিয়নের জামালপুর গ্রামে। শিশুটির বাবা দীর্ঘদিন যাবৎ পরিবার নিয়ে গাছতলা ঘাট এলাকায় ভাড়ায় থাকছেন। জীবিকা তাগিদে শিশুটির বাবা ঢাকা কাজ করেন। শিশুটির মা জানান, গত দুই দিন যাবৎ শিশুটি আরবি পড়তে বাড়ির পাশে মসজিদে যেতে চাচ্ছিলো না। এতে মায়ের সন্দেহ হলে শিশুটির মাধ্যমে জানতে পারে বেশ কয়েক দিন যাবৎ শিশুটিকে যৌন হয়রানি করছে মসজিদের মুয়াজ্জিন আব্দুল কুদ্দুস। পরে বিষয়টি শিশুটির বাবাকে জানালে তিনি ঢাকা থেকে বাড়ি এসে মসজিদ কমিটিকে বিষয়টি অবগত করেন। পরে মসজিদ কমিটির সদস্যরা ১৫ অক্টোবর সকালে মুয়াজ্জিনকে বিষয়টি জিজ্ঞাসা করতে গেলে মসজিদ ও বাসাটি তালাবদ্ধ পায়।এদিকে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার জন্য তাকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শিশুটির মায়ের দাবি, আর যেন কোন শিশুর সাথে এমন ঘটনা না ঘটতে পারে, দ্রুত লম্পট মুয়াজ্জিনকে যেন আইনের আওতায় আনা হয়। তিনি মুয়াজ্জিন আব্দুল কুদ্দুসের বিচার দাবি জানান।এদিকে শিশুটি যৌন হয়রানির বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুহাদ রুহানি। তিনি বলেন, ‘বিষয়টি জানার পর পুলিশ তদারকি করছে।’ যদিও এখনো পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ. কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিমানবাহী রণতরী
দ. কোরিয়ার বন্দরে যুক্তরাষ্ট্রের পারমাণবিক বিমানবাহী রণতরী

যুক্তরাষ্ট্রের পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী ‘জর্জ ওয়াশিংটন’ দক্ষিণ কোরিয়ার বুসানের নৌঘাঁটিতে পৌঁছেছে। বুধবার (০৫ নভেম্বর) খবরটি নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার Read more

Instant Casino bonus code – app‑ och mobilguide för bästa bonus
Instant Casino bonus code – app‑ och mobilguide för bästa bonus

Instant Casino – Så här använder du instant casino bonus code för bästa bonusen Vad är ett instant casino bonus Read more

সুপারফুড বিটরুটে রয়েছে বিভিন্ন পুষ্টি ও ঔষধি গুণ
সুপারফুড বিটরুটে রয়েছে বিভিন্ন পুষ্টি ও ঔষধি গুণ

বিটরুট নামের গাঢ় গোলাপি বা লালচে রঙের সবজিটি এখনও আমাদের দেশে খুব একটা পরিচিত নয়। বাজারে দেখলেও কিনতে চান না Read more

ফিলিস্তিন ইস্যুতে উত্তাল ইবি
ফিলিস্তিন ইস্যুতে উত্তাল ইবি

গাজায় ইসরায়েল বাহিনী দ্বারা বর্বরোচিত হত্যাকান্ডের প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের পক্ষে সংহতি জানিয়ে Read more

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

বাংলাদেশ ফুটবল দল আজ (বৃহস্পতিবার) ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। একইদিন শুরু পিএসএল, খেলতে নামবে মুস্তাফিজ-ইমনদের লাহোর। এ ছাড়া রাতে Read more

শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন চিকিৎসক
শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চাইলেন চিকিৎসক

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৪ জনের ফাঁসি চেয়েছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন