সিরাজগঞ্জের তাড়াশে বৈষম্য বিরোধী ছাত্র জনতার মিছিলে হামলা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক সংসদ সদস্য ডাক্তার আব্দুল আজিজের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।বুধবার (২১ মে) বিকেল ৩টায় আব্দুল আজিজকে তাড়াশ আমলী আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানী শেষে বিচারক আইভীন আক্তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাড়াশ উপজেলার জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয় ছাত্ররা। এসময় সংসদ সদস্য আব্দুল আজিজসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা, বিদেশী পিস্তল, লোহার রড, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের উপর হামলা চালায়। হামলায় সমন্বয় সাব্বির খন্দকার সহ বেশ কয়েকজন ছাত্র আহত হয়।এঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজ কে প্রধান আসামি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আব্দুল আজিজ কে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গত ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে সাবেক এমপি আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।গতকাল ৮ এপ্রিল রাতে আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পায়। তিনি কারাগারের বাইরে আসলে বিক্ষুব্ধ ছাত্ররা তাকে মারপিট করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করে। পরে তাকে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় কারাগারে পাঠায় পুলিশ। এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কুমিল্লা কারাগারে ১৩ নারীসহ ফাঁসির আসামী ১৫১ জন
কুমিল্লা কারাগারে ১৩ নারীসহ ফাঁসির আসামী ১৫১ জন

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বর্তমান ফাঁসির দণ্ডপাপ্ত আসামী রয়েছে ১৫১ জন। এর মধ্যে নারী রয়েছে ১৩জন। নিকট অতীতে এত বেশি সংখ্যক Read more

ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ
ঘন কুয়াশায় ঢাকা-বরিশাল নৌরুটের লঞ্চ চলাচল বন্ধ

ঘন কুয়াশা এবং ডুবো চরের কারণে বরিশাল থেকে ঢাকাগামী চারটি লঞ্চ ও অভ্যন্তরীণ রুটের যাত্রীবাহী লঞ্চের যাত্রা বাতিল করেছে বরিশাল Read more

শরীয়তপুরে ইজারা বিরোধে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
শরীয়তপুরে ইজারা বিরোধে ফেরি চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নরসিংহপুর ফেরিঘাটে ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনার জেরে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৮ জুলাই) Read more

জকসু নির্বাচন স্থগিত, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস
জকসু নির্বাচন স্থগিত, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন-২০২৫ স্থগিত করা হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা Read more

দুদকের সচিব পদে খালেদ রহীমের যোগদান
দুদকের সচিব পদে খালেদ রহীমের যোগদান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব হিসেবে যোগ দিয়েছেন মোহাম্মদ খালেদ রহীম। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫শ ব্যাচের একজন সদস্য।এর আগে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন