সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের একটি কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই পথটি বছরজুড়েই জরাজীর্ণ অবস্থায় থাকে, বর্ষা মৌসুমে যার অবস্থা আরও করুণ হয়ে ওঠে।বেংনাই গ্রামের ভাঙা ব্রিজ থেকে শুরু করে নতুন বাজার পর্যন্ত বিস্তৃত রাস্তাটি বর্ষায় জলাবদ্ধতা ও কাদা-পানিতে পরিণত হয়। ফলে সাধারণ চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। প্রতিদিন এ পথে যাতায়াত করে স্থানীয় স্কুলের শত শত শিক্ষার্থী, যার মধ্যে রয়েছে বেংনাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী ও আশেপাশের কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ের আরও ৬০০-এর অধিক শিশু শিক্ষার্থী।বেংনাই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, ‘স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো সরকার এই রাস্তাটির উন্নয়নে দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। প্রতিদিনই কেউ না কেউ পড়ে গিয়ে আহত হচ্ছে। শিক্ষার্থীদের পোশাক কাদায় ভিজে যায়। এমনকি অনেকেই স্কুলে আসতেই পারে না।’একই অভিযোগ করেন বেংনাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফাও। তার ভাষ্য, ‘ছোট শিশুদের প্রতিদিন এই কাদামাটির পথ পাড়ি দিতে হয়। এতে তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।’স্থানীয় বাসিন্দা শামীম রেজা জানান, রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় ১২ হাজার মানুষ যাতায়াত করেন। শিক্ষাপ্রতিষ্ঠান, হাট, বাজার, মসজিদ-মাদ্রাসা—সবকিছুর সঙ্গেই এই রাস্তার সংযোগ রয়েছে। তিনি আরও বলেন, ‘জনপ্রতিনিধিদের বহুবার জানিয়েও কোনো ফল পাইনি। আমরা বৈষম্যহীন উন্নয়ন চাই, কিন্তু এখন নিজেরাই বৈষম্যের শিকার।’রায়গঞ্জ উপজেলার প্রকৌশলী রবিউল আলম জানান, ‘বেংনাই গ্রামের রাস্তাটি সম্পর্কে আমরা অবগত। এলাবাসীর দাবির ভিত্তিতে পরবর্তী উন্নয়ন প্রকল্পের তালিকায় রাস্তাটি অন্তর্ভুক্ত করার চেষ্টা চলবে।’এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি এবং বারবার জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত বাস্তবায়নের কোনো দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে ক্ষোভ বাড়ছে। সংশ্লিষ্টদের প্রতি স্থানীয়দের একটাই আবেদন। পরবর্তী প্রজন্মের জন্য হলেও যেন এই রাস্তাটি দ্রুত পাকা করা হয়।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যশোরে পুলিশ পরিচয়ে দম্পতির প্রতারণার ফাঁদ!
যশোরে পুলিশ পরিচয়ে দম্পতির প্রতারণার ফাঁদ!

যশোরে কখনো পিবিআই আবার কখনো পুলিশ পরিচয়ে মেহেদি হাসান শাহিন দম্পতি অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারা স্বামী স্ত্রী Read more

নরসিংদীতে ৬ হত্যা মামলার আসামি কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার
নরসিংদীতে ৬ হত্যা মামলার আসামি কিশোর গ্যাং লিডার গ্রেপ্তার

নরসিংদীর শিবপুরের ৬ হত্যা মামলার কুখ্যাত সন্ত্রাসী ও কিশোর গ্যাংয়ের লিডার মোহাম্মদ আলী হোসেন ওরফে আলী (২৮) কে অস্ত্র ও Read more

প্রয়োজনে কুয়েতে সহায়তা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ
প্রয়োজনে কুয়েতে সহায়তা পাঠাতে প্রস্তুত বাংলাদেশ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী থুনায়ন আব্দুলওয়াহাব হামাদাহ। এ সময় কুয়েতে অবস্থানরত Read more

ঢাকার সড়কে ম্যারাথনে দৌড়ালেন উপদেষ্টা আসিফ
ঢাকার সড়কে ম্যারাথনে দৌড়ালেন উপদেষ্টা আসিফ

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে এক প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এই বিশেষ কর্মসূচিতে Read more

মুন্সিগঞ্জে সাড়ে ১৯ লাখ টাকার মাদক ধ্বংস
মুন্সিগঞ্জে সাড়ে ১৯ লাখ টাকার মাদক ধ্বংস

মুন্সিগঞ্জ আদালতে চলমান ১৮টি মাদক মামলার আলামত ধ্বংস করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের Read more

প্লাস্টিক বর্জ্যে দূষিত পশুর নদী, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র্য
প্লাস্টিক বর্জ্যে দূষিত পশুর নদী, হুমকিতে সুন্দরবনের জীববৈচিত্র্য

মোংলা পোর্ট পৌরসভার ডাম্পিং করা প্লাস্টিক পলিথিন বর্জ্য থেকে সুন্দরবন, নদ-নদী ও পরিবেশ দূষণ হচ্ছে। শহরের ফুঁসফুঁস পশুর ও মোংলা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন