বরিশালের হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের পশ্চিম পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টারের পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির মধ্য থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১৬ মার্চ) সকালে স্থানীয়রা ট্যাংকির মধ্যে লাশ দেখতে পেয়ে হিজলা থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাতনামা লাশটি উদ্ধার করেন।হিজলা থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন, মুহুর্তের মধ্যে লাশ উদ্ধারের খবর সর্বত্র ছড়িয়ে পরলে এলাকাবাসী ওই এলাকায় জড়ো হন। পরবর্তীতে উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত যুবক মনির হোসেন রাড়ী (২২) ধুলখোলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুলতান রাড়ীর ছেলে।প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করে ট্যাংকির ভিতরে লাশ ফেলে রেখেছে। ওসি আরও বলেন, পুরো ঘটনা তদন্তে পুলিশের একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আশুলিয়ায় নেশার টাকার জন্য মাকে খুন, ছেলে আটক
আশুলিয়ায় নেশার টাকার জন্য মাকে খুন, ছেলে আটক

আশুলিয়ায় নেশার টাকার জন্য মাকে খুন, ছেলে আটকআশুলিয়ায় নেশার টাকার জন্য নিজের মাকে হত্যা করেছে ঘাতক ছেলে। সোমবার সন্ধ্যায় আশুলিয়ার Read more

হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?
হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া কোন রোগের লক্ষণ?

জিবিএস, যার পুরো নাম গিয়ান-বারে সিনড্রোম। আমাদের চারপাশে যদিও রোগটি খুব একটা পরিচিত নয়, তবে খুব সামান্য লক্ষণ দিয়েই শুরু Read more

শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ
শরীয়তপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণ

শরীয়তপুরে জাজিরার বড়কান্দি এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) বিকালে এই ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই Read more

নান্দাইলে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক
নান্দাইলে বোরো ধান কাটা ও মাড়াইয়ে ব্যস্ত কৃষক

ঘাম ঝরানো স্বপ্নের সোনার ফসল ঘরে তুলতে শুরু করেছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কৃষক কৃষাণী। ফসলের মাঠ জুড়ে কৃষকের ফলানো ধানের Read more

কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে গঠনতন্ত্র লঙ্ঘন নিয়ে বিতর্ক
কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনে গঠনতন্ত্র লঙ্ঘন নিয়ে বিতর্ক

দীর্ঘ নয় বছর পর হতে যাওয়া কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দলের গঠনতন্ত্রের ‘এক নেতা এক পদ’ নীতি লঙ্ঘন Read more

বিজয়নগরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, সিএনজি জব্দ
বিজয়নগরে ৪২ কেজি গাঁজা উদ্ধার, সিএনজি জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৪২ কেজি গাঁজা উদ্ধার ও মাদক বহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার (১৯ জুন) ভোর রাতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন