সিরাজগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাই, একটি শ্রেণি আছে যারা জুলাই অভ্যুত্থানকে তুচ্ছ তাচ্ছিল্য করছেন। আমরা যারা গণঅভ্যুত্থান করেছি ফ্যাসিবাদী  শেখ হাসিনার জুলুমের কাছে মাথা নত করি নাই। জীবনের ঝুঁকি নিয়ে আমরা সংগ্রাম করেছি। গণঅভ্যুত্থানকারীরা কাউকে ভয় পায় না, কারো পরোয়া করে না। তিনি বলেন,  আগামীর বাংলাদেশ হবে বৈষম্যহীন বাংলাদেশ, একটি সুন্দর বন্দোবস্তের বাংলাদেশ। আমরা নির্বাচনের আগে আওয়ামী লীগ সহ শেখ হাসিনার গণহত্যার বিচার চাই,  আমরা সংস্কার চাই, নতুন সংবিধান চাই। মুজিববাদী সংবিধান একটি ফ্যাসিবাদী সংবিধান, যে সংবিধান এদেশের মানুষকে বিভক্ত করেছে। যে সংবিধান ফ্যাসিবাদ কায়েম করেছে, সে ফ্যাসিবাদী সংবিধান বাতিল করে নতুন সংবিধান দিতে হবে। আমরা নিরপেক্ষ প্রশাসন চাই নিরপেক্ষ বিচার ব্যবস্থা চাই। ডিসি এসপিদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, আপনারা কোন দলের মুখপাত্র হিসেবে কাজ করবেন না। নাহিদ ইসলাম আরো বলেন,নির্বাচনের আগে বিচার, সংস্কার ও নতুন সংবিধান চাই। এই দাবিতে আমাদের  ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আয়না ঘরের মতো অন্যায়ের জুলুমের বিচার চাই, দুই হাজারের অধিক ছাত্র জনতাকে  হত্যার বিচার চাই। আগে বিচার তারপর নির্বাচন চাই। জুলাই পদযাত্রা উপলক্ষে উত্তরাঞ্চল সফর শেষে ঢাকায় ফেরার পথে সোমবার (৭ জুলাই) বিকেলে সিরাজগঞ্জের বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ার চত্বরে সিরাজগঞ্জ জেলা এনসিপি আয়োজিত এক পথসভায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির যুগ্ন সদস্য সচিব (কোষাধ্যক্ষ) এস এম সাইফ মোস্তাফিজের সভাপতিত্বে এবং নাসিরুদ্দিন পাটোয়ারীর সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ,উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম, এনসিপি  নেতা সামান্তা ইসলাম, তাসনিম জারা,জুথি অনন্যা তিথি,মুনিরা শারমিন, মাহিন সরকার সহ অন্যরা বক্তব্য রাখেন। পথসভায় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখপাত্র হাসনাত আব্দুল্লাহ বলেন ৫ আগস্ট সারা বাংলাদেশ স্বাধীন হলেও সিরাজগঞ্জ স্বাধীন হয়েছে চার আগস্ট। যার কারনে আগামী দিনগুলিতেও আন্দোলন সংগ্রামে সিরাজগঞ্জকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন এনসিপি  নেতাকর্মীদের ভয় দেখিয়ে লাভ নেই, আমাদের ভয় দেখিয়ে কাজ হবে না। আগামীতে ফ্যাসিবাদ কায়েম হলে আমরা আবারো আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে তা প্রতিহত করব। তিনি আরো বলেন আগামীর বাংলায় সংকট ঘনীভূত হচ্ছে, তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ছবিসহএনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালকিনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক
কালকিনিতে গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক

মাদারীপুরের কালকিনির রমজানপুর ইউনিয়ন থেকে দেড় কেজি গাঁজাসহ মো. ইদ্রীস বরকুনতাজ (৫৮) নামের এক আন্ত:জেলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে কালকিনি Read more

ইসরায়েলি আগ্রাসন চালালে অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হিজবুল্লাহর
ইসরায়েলি আগ্রাসন চালালে অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হিজবুল্লাহর

লেবানের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান নেতা নাঈম কাশেম জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন যতক্ষণ চলবে, ইসরায়েলিরা যতদিন দক্ষিণ লেবানন থেকে সেনাদের Read more

ঈদ এলেও খুলল না রাখাইনের পথ, উল্টো বাড়ল অনুপ্রবেশ
ঈদ এলেও খুলল না রাখাইনের পথ, উল্টো বাড়ল অনুপ্রবেশ

বিশ্বনেতাদের উপস্থিতি এবং বড় প্রতিশ্রুতি আমাদের মনে বিশ্বাস জাগিয়েছিল দুঃসহ এই শিবিরজীবনের হয়তো অবসান হতে যাচ্ছে। কিন্তু এক বছর পর Read more

বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত: শেহবাজ শরীফ
বাংলাদেশ-পাকিস্তানের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত: শেহবাজ শরীফ

পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ বলেছেন, পাকিস্তান ও বাংলাদেশের সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত। অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক বন্ধন ও পারিবারিক Read more

বরিশালে ধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর মামলা
বরিশালে ধর্ষণের অভিযোগে বৈষম্যবিরোধী আন্দোলনের নেত্রীর মামলা

বরিশালে বৈষম্যবিরোধী আন্দোলনের এক নারী নেত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ করার হয়েছে বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন Read more

সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা
সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় ম্যাচে  রেকর্ড গড়ে জিতেছিল বাংলাদেশ। ফলে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন