সিরাজগঞ্জের চৌহালীতে ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে চৌহালী থানা পুলিশ।শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দত্তকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- টাংগাইল জেলার নাগরপুর উপজেলার বেকড়া উত্তরপাড়া গ্রামের পিতা মৃত বাদল মিয়ার ছেলে মো. আল-আমিন (৩৮) এবং চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের দত্তকান্দি গ্রামের মৃত লতিফের ছেলে মো. তমজিদ সরকার (২৬)।চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল বারিক এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় উপজেলার দত্তকান্দি এলাকায় অভিযান পরিচালনা করে শীর্ষ দুই মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেপ্তার করা হয়।এ সময় আসামিদের দেহ তল্লাশি করে ১০ পিচ ইয়াবা জব্দ করা হয়।তিনি আরও জানান, আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবৎ মানুষের চোখ আড়াল করে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসা করে আসছিলেন।আসামিদের বিরুদ্ধে রাতেই চৌহালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর মামলা রজু করা হয়েছে। শনিবার জেল-হাজতে প্রেরণ করা হবে।এদিকে চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে চৌহালী উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত রেখেছে এবং মাদকদ্রব্য বিষয় ডিএনসিদের অবগত করে আরও বিস্তার অভিযান চলবে।’এছাড়াও মাদকাসক্ত এবং মাদকদ্রব্য ব্যবহারকারী, ক্রয়-বিক্রয়কারীদের সম্পর্কে তথ্য দেওয়ার অনুরোধ জানান, সেই সাথে তথ্যদাতার নাম গোপন রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।অভিযানে চৌহালী থানার উপ-পরিদর্শক (এসআই) মাফিজুর রহমান, মাহমুদুল হক ও এএসআই বিপ্লবসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম
দ্বিতীয় সন্তানের মা হলেন বলিউড অভিনেত্রী সোনম

বলিউড অভিনেত্রী সোনম কাপুর ও ব্যবসায়ী আনন্দ আহুজার ঘর আলো করে এলো তাদের দ্বিতীয় সন্তান। গতকাল রবিবার (২৯ মার্চ) এক Read more

উচ্চ লাফে বিভাগীয় পর্যায়ে সেরা কাজীপুরের সুমাইয়া
উচ্চ লাফে বিভাগীয় পর্যায়ে সেরা কাজীপুরের সুমাইয়া

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ এ উচ্চ লাফে সেরা হয়েছে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া খাতুন। মেয়েদের Read more

কুমিল্লায় সৎ বাবার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
কুমিল্লায় সৎ বাবার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লার দেবিদ্বারে সৎ বাবার বিরুদ্ধে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে Read more

এইচএসসিতে যশোর বোর্ডে ২০ কলেজে সবাই ফেল
এইচএসসিতে যশোর বোর্ডে ২০ কলেজে সবাই ফেল

এবারের এইচএসসি পরীক্ষা ফলাফলে যশোর বোর্ডে ২০ কলেজের সকল শিক্ষার্থী ফেল করেছে!  শিক্ষা বোর্ডের দেয়া তথ্যানুযায়ী, শতভাগ ফেল করা কলেজগুলো হচ্ছে- Read more

Whales: Giants of the Ocean
Whales: Giants of the Ocean

Whales: Giants of the Ocean Whales are among the largest and most remarkable animals on Earth. These marine mammals live Read more

৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের
৫ জুলাই দেশব্যাপী দোয়া-মাহফিলের আহ্বান হেফাজতে ইসলামের

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় আগামী ৫ জুলাই দেশব্যাপী দোয়া ও মাহফিল আয়োজনের আহ্বান জানিয়েছে হেফাজতে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন