পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি তীব্র বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করার পর অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।শনিবার (২৩ আগস্ট) দুপুর বারোটায় পার্শ্ববর্তী আমতলী উপজেলার বান্দ্রা এলাকার খেলার মাঠ থেকে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়। পরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের আন্ধারমানিক নদী সংলগ্ন নাচনাপাড়া সংরক্ষিত বনে সাপটি অবমুক্ত করা হয়।এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য আলমনজির ও মাসুদ হাসান বলেন, ‘হটলাইনে ফোন আসার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করা হয়েছে। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়।’কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি বলেন, ‘এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতায় সাপটি অবমুক্ত করা হয়েছে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক
চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ যুবক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারসহ সোয়াদ নামে এক যুবককে আটক করেছে। শনিবার (০৪ অক্টোবর) ভোররাতে Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৭৮২

সারাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮২ জন।এ নিয়ে Read more

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন ড. আওয়াল
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন ড. আওয়াল

প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এস Read more

অভিবাসন ইস্যুতে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, গাড়িতে আগুন
অভিবাসন ইস্যুতে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলস, গাড়িতে আগুন

অভিবাসন বিরোধী তল্লাশির জেরে আবারও উত্তাল হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র। দেশটির লস অ্যাঞ্জেলস শহর বিক্ষুব্ধরা গাড়িতে আগুন দিয়েছে। এ নিয়ে সেখানে Read more

৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার
৫ দফা দাবিতে এনসিপির মশাল মিছিল শনিবার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর ঘটনায় এনসিপি চট্টগ্রাম মহানগর পাঁচ দফা দাবিতে মশাল মিছিল ঘোষণা করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন