অতিরিক্ত ভাড়া আদায় যাত্রী ভোগান্তি রোধে পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করছে জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন ও বিআরটিএ-এর উদ্যোগে বাইপাস সড়কে বিভিন্ন পরিবহনে তল্লাশি করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর বিআরটিএ-এর সহকারী পরিচালক এস এম মাহফুজুর রহমান।সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: জাকির হোসেন জানান, যাত্রীদের থেকে বিভিন্ন পরিবহন অতিরিক্ত ভাড়া আদায় এবং যাত্রীদের সাথে অসৎ আচরণ যাত্রী ভোগান্তি রোধে আমাদের মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে বেশ কয়েকটি গাড়িকে হাইড্রোলিক হর্ন ফিটনেসের উপরে জরিমানা করা হয়েছে। আমাদের এ ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম ঈদের পূর্ব এবং ঈদ পরবর্তী পর্যন্ত চলমান থাকবে।এ সময় বিভিন্ন পরিবহনের কয়েকটি গাড়িকে অতিরিক্ত ভাড়া আদায় ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করার কারণে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আইন উপদেষ্টা
সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন: আইন উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, সবার আগে রাষ্ট্রের প্রধান ৩টি অঙ্গ—নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন। Read more

পাগলা মসজিদের সিন্দুকে মিলেছে ৩৫ বস্তা টাকা, চলছে গণনা
পাগলা মসজিদের সিন্দুকে মিলেছে ৩৫ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১৩টি লোহার দানবাক্স খোলা হয়েছে। এতে মিলেছে ৩৫ বস্তা টাকা। Read more

ট্রাম্পের জারি করা শুল্ককে ‘অবৈধ’ ঘোষণা করল আদালত
ট্রাম্পের জারি করা শুল্ককে ‘অবৈধ’ ঘোষণা করল আদালত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বেশিরভাগ বৈশ্বিক শুল্ককে অবৈধ ও আইনের পরিপন্থী ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আপিল আদালত। Read more

নেত্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বরিশালে নেতাকর্মীরা
নেত্রীর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েন বরিশালে নেতাকর্মীরা

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির ৭ দিনের শোক কর্মসূচী অংশ হিসেবে সারাদেশের মতো বরিশালেও শোকের ছায়া নেমে এসেছে Read more

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল পুলিশ সদস্যের

ঢাকার ধামরাইয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে শাহিনুর ইসলাম (২৫) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া নয়টার দিকে Read more

নারায়ণগঞ্জে হাতুড়িপেটায় আলমগীর হত্যা, গ্রেফতার ২
নারায়ণগঞ্জে হাতুড়িপেটায় আলমগীর হত্যা, গ্রেফতার ২

নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন সালেহনগর বারইপাড়া এলাকায় বিচার সালিশে হাতুড়ি পেটায় নিহত আলমগীর হোসেন (৪৬) হত্যা মামলার দুই এজাহারনামীয় আসামিকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন