দক্ষিণ এশিয়ার দুই চিরবৈরী পারমাণবিক শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ফের বিপজ্জনক উত্তেজনা তৈরি হয়েছে। একদিকে জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর প্রাণঘাতী জঙ্গি হামলা, অন্যদিকে সিন্ধু নদের পানিপ্রবাহ নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহম্মদ আসিফ খোলাখুলি হুমকি দিয়ে জানিয়েছেন, ভারত যদি সিন্ধু নদের পানিপ্রবাহ আটকে দিতে কোনো বাঁধ নির্মাণ করে, তাহলে পাকিস্তান সরাসরি সামরিক হামলা চালাবে এবং সেই স্থাপনা ধ্বংস করে দেবে। গত ২২ এপ্রিল, মঙ্গলবার ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যের পেহেলগাঁও জেলার বৈসরণ তৃণভূমিতে ভয়াবহ এক সন্ত্রাসী হামলা ঘটে। কাশ্মিরভিত্তিক লস্কর-ই তৈয়বার সহযোগী সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’-এর বন্দুকধারীরা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে পর্যটকদের ওপর গুলি চালায়, এতে ২৬ জন পুরুষ নিহত হন এবং আরও কয়েকজন আহত হন। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। ভারত সরাসরি পাকিস্তানকে এই হামলার জন্য দায়ী করে। জবাবে নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করে, পাকিস্তানি কূটনীতিকদের দেশে ফেরত পাঠায় এবং ভারতে অবস্থানরত পাকিস্তানিদের ভিসা বাতিলসহ একাধিক কূটনৈতিক ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে। এই প্রেক্ষাপটে গত শুক্রবার পাকিস্তানের টিভি চ্যানেল জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে খাজা আসিফ বলেন, “শুধু বন্দুক বা কামানের গোলাই আগ্রাসনের একমাত্র উপায় নয়, পানি বন্ধ করাও একপ্রকার মানবিক আগ্রাসন। এর ফলে লাখ লাখ মানুষ তৃষ্ণা ও ক্ষুধায় মারা যেতে পারে।” তিনি সতর্ক করে দেন, ভারত যদি সিন্ধু নদের গতিপথ আটকাতে কোনো রকম বাঁধ নির্মাণ করে, তাহলে পাকিস্তান তা সামরিকভাবে গুঁড়িয়ে দেবে। যদিও তিনি জানান, পাকিস্তান আপাতত আন্তর্জাতিক ফোরামগুলোতে আলোচনার মাধ্যমে বিষয়টি মোকাবিলা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এদিকে ইসলামাবাদ পেহেলগামের হামলার দায় অস্বীকার করলেও, ভারত-পাকিস্তান উভয়ই এখন একে অপরের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণ করেছে। পাকিস্তান ভারতের জন্য আকাশ ও স্থলসীমা বন্ধ করে দিয়েছে, ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল করেছে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করেছে।এই ঘটনার ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ায় ফের যুদ্ধের আশঙ্কা ঘনিয়ে উঠেছে। গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের শীর্ষ সেনা ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে প্রতিরক্ষা বাহিনীকে ‘সবুজ সংকেত’ দিয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে। যদিও ভারত এখনো কোনো সামরিক পদক্ষেপ নেয়নি, পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রী মনে করেন, “যুদ্ধের হুমকি এখনও কেটে যায়নি।” এই অবস্থায় দুই দেশের মধ্যে কূটনৈতিক সংলাপ ও আন্তর্জাতিক মধ্যস্থতার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। কারণ একটি ভুল সিদ্ধান্ত গোটা উপমহাদেশকে সংঘর্ষের আগুনে ঠেলে দিতে পারে। তথ্যসূত্র : জিও নিউজএমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোন সচ্ছল ব্যক্তিকে যেন গরীবের টিসিবি কার্ড দেওয়া না হয়: অতিরিক্ত সচিব
কোন সচ্ছল ব্যক্তিকে যেন গরীবের টিসিবি কার্ড দেওয়া না হয়: অতিরিক্ত সচিব

বাণিজ্য মন্ত্রণালয়ের আইআইটি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, কোন স্বচ্ছল ব্যক্তিকে যেন এই গরীবের হক টিসিবি কার্ড বিতরণ Read more

ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র
ইরানের তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করলো যুক্তরাষ্ট্র

ইরানের তেল রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ্ঞা ৩০ দিনের জন্য শিথিল করেছে যুক্তরাষ্ট্র। তবে এটি শুধুমাত্র সাগরে থাকা তেলের ওপর কার্যকর Read more

ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর বিতরণ
ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বকনা বাছুর বিতরণ

নওগাঁর ধামইরহাট উপজেলায় দুইদিন ব্যাপি সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক এবং জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের Read more

জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল
জুলাই ঘোষণাপত্র: মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল

গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন আজ ৫ আগস্ট। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিন Read more

আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী: ড. ইউনূস
আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী: ড. ইউনূস

আমরা যে সভ্যতার মধ্য দিয়ে যাচ্ছি তা আত্মবিনাশী বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার Read more

ভারতে নতুন ওয়াকফ আইনের ফলে কী পরিবর্তন আসবে?
ভারতে নতুন ওয়াকফ আইনের ফলে কী পরিবর্তন আসবে?

ভারতের পার্লামেন্ট গত সপ্তাহে উত্তপ্ত তর্কবিতর্কের পর যে মুসলিম ওয়াকফ (সংশোধনী) বিলটি পাশ করেছে, তার পর গোটা দেশ জুড়ে ছড়িয়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন