কুমিল্লার মেঘনা উপজেলায় নারায়ণগঞ্জ-লাকসাম নতুন রেললাইন নির্মাণের প্রাথমিক জরিপে অন্তত ১৯টি গ্রাম ঝুঁকির মধ্যে পড়তে পারে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। প্রস্তাবিত রুট বাস্তবায়িত হলে অসংখ্য বসতবাড়ি, ভিটেমাটি ও ফসলি জমি ধ্বংস হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তারা।রবিবার (৩১ আগস্ট) দুপুরে দুই দফায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে মেঘনা উপজেলা প্রেসক্লাবে এবং দ্বিতীয় ধাপে উপজেলা প্রশাসন কার্যালয়ের সামনে স্থানীয় জনপ্রতিনিধি ও গ্রামবাসী অংশ নেন।মানববন্ধনকারীরা জানান, তারা উন্নয়নের বিরোধী নন। তারা চান, ‘উন্নয়ন হোক’, তবে সাধারণ মানুষের ঘরবাড়ি ও ফসলি জমি যেন ক্ষতিগ্রস্ত না হয়। তারা সরকারের প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন, রেললাইন স্থাপনের ক্ষেত্রে মানুষের ক্ষতি কমিয়ে বিকল্প রুট নির্ধারণ করা হোক। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত আবেদন জমা দেওয়া হয়। আবেদনে বলা হয়েছে, রেললাইন জনবসতিপূর্ণ এলাকায় নির্মাণ হলে বহু পরিবার বাস্তুচ্যুত হবে এবং জীবিকা হারাবে।এদিকে মেঘনাবাসীর পক্ষে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ দিদার আহমেদ আবেদনপত্র জমা দিয়ে বলেন, ‘আমরা আশা করি সরকার বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করবেন এবং ক্ষতি কমিয়ে বিকল্প রুট নির্ধারণ করবেন।’এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হ্যাপি দাস সময়ের কণ্ঠস্বরকে বলেন, ‘আমার এখানে কিছু করার নেই। তবে দরখাস্তটি ডিসি মহোদয়ের বরাবর পাঠানো হবে। বাকিটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যা সিদ্ধান্ত নেবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভেনেজুয়েলাকে আবারও ধনী করে তুলছি: ডোনাল্ড ট্রাম্প
ভেনেজুয়েলাকে আবারও ধনী করে তুলছি: ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি ভেনেজুয়েলাকে আবার ‘ধনী ও নিরাপদ’ করে তুলছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া বক্তব্যে তিনি বলেন, Read more

আমতলীতে যুবদল নেতা জামায়াতে যোগদান
আমতলীতে যুবদল নেতা জামায়াতে যোগদান

আমতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বরগুনা জেলা কৃষক দলের সহ-সভাপতি আবু বকর সিদ্দিক (জসিম) ফকির বিএনপির সব পদ থেকে Read more

বেঙ্গালুরুর শিরোপা উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু
বেঙ্গালুরুর শিরোপা উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যু

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উত্তেজনাপূর্ণ মেগা ফাইনালে পাঞ্জাব কিংসকে ৬ রানে হারিয়েছে দক্ষিণ ভারতের ফ্র্যাঞ্জাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টুর্নামেন্টটির ১৮তম Read more

জীবননগরে পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপকরণ বিতরণ
জীবননগরে পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় সবজি চাষের উপকরণ বিতরণ

চুয়াডাঙ্গার জীবননগরে অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় সবজি চাষে উৎসাহিত করতে সবজি চাষের উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (১২ মে) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন