যশোরে ইটভাটার এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৫ এপ্রিল)  ভোরে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের বাগেরহাট এলাকার একটি ইটভাটায়। এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃতরা হলন, যশোর সদর উপজেলার চাঁচড়া তেঁতুলিয়া গ্রামের মৃত আলী আহম্মেদ বিশ্বাসের ছেলে আকরাম হোসেন ও একই গ্রামের অসিম সরদারের ছেলে রাব্বি হোসেন।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রায় ৪/৫ মাস ধরে ওই নারী স্থানীয় একটি ইটভাটায় কাজ করছেন। ভাটা সংলগ্ন একটি কুঁড়ে ঘরে তিনি স্বামী ও সন্তান নিয়ে বসবাস করেন। অভিযুক্ত আকরাম হোসেন একজন বখাটে এবং অপর অভিযুক্ত রাব্বি হোসেন একই ভাটার ট্রাক শ্রমিক । ভাটার কাজের সূত্র ধরে তাদের সঙ্গে পরিচয় গড়ে ওঠে।শুক্রবার ভোর রাত চারটার দিকে কাজ শেষে ভাটার পুকুরে গোসল করতে যান ওই নারী। গোসল শেষে ওঠার সময় আকরাম হোসেন পেছন থেকে ঝাপটে ধরে মুখ চেপে ধরে তাকে ইট তৈরির পটের মধ্যে নিয়ে ধর্ষণ করে। এসময় রাব্বি হোসেন সহযোগিতা করে। ধর্ষণের পর তারা নানা ভয়ভীতি দেখিয়ে স্থান ত্যাগ করে। পরে বিষয়টি ভাটা মালিক ও স্বামীকে জানান ভুক্তভোগী নারী। তাদের সহায়তায় কোতয়ালি থানা পুলিশকে অবহিত করা হয়।যশোর কোতোয়ালি মডেল থানার এসআই তাপস কুমার পাল জানান, অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পরিবারের দাবি সাপের কামড়ে শিশুর মৃত্যু, ডাক্তার বলছেন মৃত্যুর কারণ অন্য
পরিবারের দাবি সাপের কামড়ে শিশুর মৃত্যু, ডাক্তার বলছেন মৃত্যুর কারণ অন্য

চুয়াডাঙ্গা সদর উপজেলা পদ্দবিলা ইউনিয়নের কুষোডাঙ্গা গ্রামে ফাতেমা খাতুন নামে ৫ বছরের এক শিশু মারা গেছে। পরিবারের দাবি, সে সাপের Read more

আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আগামীকাল ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় আগামীকাল শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ Read more

মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লব ৭ দিনের রিমান্ডে

জুলাই-আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজি (৩৫) হত্যা মামলায় মুন্সিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত Read more

প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
প্রধান বিচারপতির সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান Read more

পাকিস্তানে তীব্র ঝড়ে ১৩ জনের মৃত্যু, আহত আরও ৯২
পাকিস্তানে তীব্র ঝড়ে ১৩ জনের মৃত্যু, আহত আরও ৯২

পাকিস্তানে ভারী বৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে অন্তত ১৩ জন মারা গেছেন। আহত হয়েছেন আরও ৯২ জন। দেশটির পাঞ্জাব প্রদেশে Read more

র‍্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ের অভিযোগ
র‍্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের টাকা ছিনতাইয়ের অভিযোগ

পটুয়াখালীর গলাচিপায় র‍্যাব সদস্য পরিচয়ে বিকাশ এজেন্টকে জিম্মি করে নগদ অর্থ ও মোবাইল ছিনতাই করেছে একটি সংঘবদ্ধ চক্র। বুধবার (২০ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন