বড় তারকা হলেও শিকড় ভুলে যাননি নেইমার। আর তাই হয়তো গত মৌসুমে আল হিলালের বড় অঙ্কের আর্থিক প্রস্তাব ফিরিয়ে দিয়ে শৈশবের ক্লাব সান্তোসে যোগ দিয়েছিলেন এই ব্রাজিলিয়ান তারকা। এবার চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করেছেন তিনি। সান্তোসের প্রেসিডেন্ট মার্সেলো তেইশেইরা এবং নেইমারের বাবার মধ্যে ২৪ জুন অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরে ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইটে নেইমারের চুক্তি নবায়নের ঘোষণা দেওয়া হয়।ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, সান্তোস শুরুতে চেয়েছিল নেইমারকে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত দলে রাখতে। সেই আলোচনা কিছুটা এগোলেও শেষ পর্যন্ত আপাতত ছয় মাসের নতুন চুক্তিতে সম্মত হয়েছে দু’পক্ষ।চুক্তি স্বাক্ষরের পর নেইমার বলেন, ‘এটা শুধুই পেশাদার সিদ্ধান্ত নয়, বরং আবেগেরও। সান্তোস আমার জন্য শুধুমাত্র একটা ক্লাব নয়—এটা আমার শেকড়, আমার জীবনের গল্পের গুরুত্বপূর্ণ অংশ।’উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারিতে সৌদি ক্লাব আল হিলাল ছাড়ার পর সান্তোসে ফেরেন নেইমার। ফিরে এসে এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১২টি ম্যাচে মাঠে নেমে ৩টি গোল এবং ৩টি অ্যাসিস্ট করেছেন তিনি।২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ফিটনেস এবং ছন্দে ফেরার জন্য নেইমার এই সময়টাকে কাজে লাগাতে চান। ডিসেম্বরের পর ফ্রি এজেন্ট হয়ে গেলে ইউরোপের ক্লাবগুলোতে ফেরার সম্ভাবনাও খোলা থাকবে তার জন্য।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঝিনাইদহে নলকূপে কীটনাশক ঢেলে পানি পান, হাসপাতালে ৬ শিশু
ঝিনাইদহে নলকূপে কীটনাশক ঢেলে পানি পান, হাসপাতালে ৬ শিশু

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার কাচারীতলা গ্রামে খেলার সময় নলকূপের পানির সঙ্গে কীটনাশক মিশিয়ে পান করে অসুস্থ হয়ে পড়েছে ৬ শিশু। সোমবার Read more

৪৪তম বিসিএসে ক্যাডার পদ বৃদ্ধির দাবি ফল প্রত্যাশীদের
৪৪তম বিসিএসে ক্যাডার পদ বৃদ্ধির দাবি ফল প্রত্যাশীদের

নতুন বাংলাদেশে নানা পরিবর্তনের অঙ্গীকার থাকলেও ৪৪তম বিসিএস প্রার্থীরা এখনও রয়ে গেছেন দীর্ঘ অপেক্ষা এবং হতাশায়। এর অন্যতম কারণ ৪৪তম Read more

ববিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন
ববিতে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

রক্তরাঙা সূর্য যখন নববর্ষের প্রথম সকালের আকাশ ছুঁয়ে উঠল, তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস রঙিন হয়ে উঠেছিল প্রতিজ্ঞা, সংস্কৃতি ও আশার Read more

৩৫০ বছরের পুরনো ‘মনু মিয়া’ জামে মসজিদ
৩৫০ বছরের পুরনো ‘মনু মিয়া’ জামে মসজিদ

‘মালকা বানুর দেশে রে, বিয়ের বাদ্য আলা বাজে রে / মালকার বিয়া হইলো মনু মিয়ার সাথে রে...’ বাংলার জনপদে বহুল Read more

টাঙ্গাইলে জ্বালানি সংকটে মোটরসাইকেল বিক্রিতে ধস
টাঙ্গাইলে জ্বালানি সংকটে মোটরসাইকেল বিক্রিতে ধস

টাঙ্গাইলে জ্বালানি তেলের কৃত্রিম সংকটের নেতিবাচক প্রভাব পড়েছে মোটরসাইকেলের শোরুমগুলোতে। তেলের দুষ্প্রাপ্যতার কারণে গ্রাহকরা নতুন বাইক কেনার আগ্রহ হারানোয় শোরুমগুলোতে Read more

ফুলবাড়ীতে ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
ফুলবাড়ীতে ঘুষখোর শিক্ষা কর্মকর্তার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঘুষখোর, দুর্নীতিবাজ শিক্ষা অফিসারকে প্রত্যাহারসহ ৫ দফা দাবিতে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন