সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট স্কুল এন্ড কলেজ ও আদমজী এম ডব্লিউ উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সড়কে যানজট নিরসনে ট্রাফিকের ভূমিকা পালন করেছে যুবদলের নেতাকর্মীরা।বুধবার (২৩ এপ্রিল) সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে শিক্ষার্থীদের সুশৃংখলভাবে যানজটমুক্ত পরিবেশে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের সিদ্ধিরগঞ্জ পুল ও কদমতলী পুল এলাকায় ট্রাফিকের ভূমিকা পালন করেছে মহানগর যুবদলের ২নং সদস্য শহিদুল ইসলামের নেতৃত্বে যুবদল নেতাকর্মীরা।এসময় যুবদলের নেতাকর্মীরা সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহন যাতে যানজট সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে কাজ করেছেন। পাশাপাশি সড়কের পাশের ফুটপাতে যেন ছোট-খাটো দোকানপাট বসিয়ে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য কাজ করে।নারায়ণগঞ্জ মহানগর যুবদলের ২নং সদস্য মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ১নং ওয়ার্ড যুবদল নেতা সোহাগ,  রুবেল,  হাসান ও শাহ আলমসহ নেতাকর্মীরা সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এবং ৭নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী সোহেল, আলম ও রুবেলসহ নেতাকর্মীরা কদমতলী পুল এলাকায় যানজট নিরসনে কাজ করেন।যুবদল নেতা মো. শহিদুল বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মুহাম্মদ গিয়াসউদ্দিনের নির্দেশে এসএসসি পরীক্ষার্থীদের সুশৃংখলভাবে যানজটমুক্ত পরিবেশে পরীক্ষা কেন্দ্রে প্রবেশে শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের সিদ্ধিরগঞ্জ পুল ও কদমতলী পুল এলাকায় যানজট নিরসনে কাজ করেছি। পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, এক নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপির সাবেক ত্রাণ বিষয়ক সম্পাদক মো. জাকির, এবার সিদ্ধিরগঞ্জের ১০টি বিদ্যালয়ের প্রায় ১ হাজার ২৩৪ জন এসএসসি পরীক্ষার্থী অংশ নিয়েছে।পিএম

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলি হামলায় আরও এক ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু
ইসরায়েলি হামলায় আরও এক ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু

ফিলিস্তিনে ইসরায়েলি হামলায় এবার প্রাণ হারালেন এক ফুটবলার। ফিলিস্তিনের ফুটবল অ্যাসোসিয়েশন এ খবর নিশ্চিত করেছে। নিহত ফুটবলারের নাম মুহান্নাদ আল–লেলে।জানা Read more

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর
৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল ১০ ডিসেম্বর

৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের লিখিত পরীক্ষায় Read more

টিকটক পরিচয়ে ডেকে নিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২
টিকটক পরিচয়ে ডেকে নিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

ফরিদপুরের বোয়ালমারীতে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে অষ্টম শ্রেণির Read more

৮৯২ কোটি টাকার সার কিনবে সরকার
৮৯২ কোটি টাকার সার কিনবে সরকার

দেশের কৃষি খাতে প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির মাধ্যমে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন বিভিন্ন ধরনের Read more

টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী রুনাসহ গ্রেফতার ৪
টঙ্গীতে মাদক সম্রাজ্ঞী রুনাসহ গ্রেফতার ৪

গাজীপুরের টঙ্গীতে মাদকের গোডাউন খ্যাত কেরানিরটেক বস্তির শীর্ষ মাদক সম্রাজ্ঞী রুনা বেগম (৩০) ও তার তিন সহযোগীকে ইয়াবা ও হিরোইনসহ Read more

বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ চীনে
বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ চীনে

বিশ্বের সবচেয়ে উঁচু বাঁধ নির্মাণ করছে চীন। দেশটির দক্ষিণ-পশ্চিমের শুয়াংজিয়াংকৌ জলবিদ্যুৎ প্রকল্পে এ কাজ শুরু হয়েছে। প্রকল্পটি নির্মাণ করছে রাষ্ট্রায়ত্ত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন