প্রথমবারের মতো মার্কিন থাড প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। বৃহস্পতিবার (০৩ জুলাই) দেশটির বিমান প্রতিরক্ষা বাহিনী এক্স পোস্টে এ তথ্য জানিয়েছে।সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কর্মীদের পরীক্ষা, পরিদর্শন এবং মাঠ প্রশিক্ষণ সম্পন্ন করার পর সিস্টেমটি উদ্বোধন করা হয়েছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে একটি চুক্তির আওতায় থাড ব্যাটারিটি কেনা হয়েছিল বলে জানা গেছে। যার মধ্যে অতিরিক্ত ৬টি থাড ব্যাটারি, ৪৪টি লঞ্চার এবং ৩৬০টি ইন্টারসেপ্টর অন্তর্ভুক্ত ছিল।মে মাসে আরব নিউজ জানায়, জেদ্দায় থাড সিস্টেমের জন্য প্রথম দেশীয়ভাবে তৈরি উপাদানের কাজ সম্পন্ন করেছে। একে প্রতিরক্ষা শিল্পকে স্থানীয়করণের জন্য সৌদির চলমান প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করা হয়েছে।প্রতিবেদন মতে, সৌদি সামরিক বাহিনী এবং লকহিড মার্টিনের যৌথ প্রচেষ্টায় এই থাড সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হয়। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে ভূমি মেলার উদ্বোধন
ধামইরহাটে ভূমি মেলার উদ্বোধন

নওগাঁর ধামইরহাট উপজেলায় তিনদিন ব্যাপি ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৫ মে) বেলা ১১ টায় উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা Read more

গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার
গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউপি সদস্য গ্রেফতার

নাশকতা মামলায় গোপালগঞ্জের কাশিয়ানীতে মো. জামাল শেখ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।শনিবার (১৭ মে) ভোরে উপজেলার জঙ্গলমুকুন্দপুর Read more

দ্বি-রাষ্ট্র সমাধানে ইসরায়েল বাধা দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি জাপানের
দ্বি-রাষ্ট্র সমাধানে ইসরায়েল বাধা দিলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি জাপানের

ইসরায়েল যদি দ্বি-রাষ্ট্র সমাধান (টু-স্টেট সলিউশন) নীতি বাস্তবায়নে বাধা দেয়, তাহলে তেল দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি Read more

৩ ঘণ্টায় পাগলা মসজিদে মিলল ৬ কোটি ৩৬ লাখ টাকা, চলছে গণনা
৩ ঘণ্টায় পাগলা মসজিদে মিলল ৬ কোটি ৩৬ লাখ টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জ জেলা শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ২৮ বস্তা টাকা। তিন ঘণ্টায় Read more

১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি
১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

দেশের ১৪টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। জেলা পরিষদ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ক্ষমতাবলে ফরিদপুরসহ ১৪ জেলা পরিষদে এই নিয়োগ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন