ঢাকার গুলিস্তান ও আজিমপুরে বাস পোড়ানোর তথ্য গুজব, এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।রবিবার (২০ জুলাই) ডিএমপির ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়।ডিএমপির পক্ষ থেকে বলা হয়, রাজধানীর গুলিস্তান ও আজিমপুর এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের হরতালের সমর্থনে বাস পোড়ানোর ঘটনা সংক্রান্ত কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে প্রচারিত হয়েছে। প্রকৃতপক্ষে ওই ভিডিওগুলো পুরোনো এবং কিছু কুচক্রী মহল উদ্দেশ্যমূলকভাবে এগুলোকে সাম্প্রতিক ঘটনা হিসেবে প্রচার করছে। উল্লিখিত এলাকাগুলোতে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।জনমনে অহেতুক ভীতি ও আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা হিসেবে একটি কুচক্রী মহল এই পুরোনো ভিডিও ও ছবি ব্যবহার করে তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে। যেকোনো ধরনের সহিংসতা ও আইনশৃঙ্খলা বিনষ্টকারী কর্মকাণ্ড প্রতিরোধে পুলিশ সর্বদা তৎপর রয়েছে। নগরবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে
মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, জানবেন যেভাবে

২০২৫–২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় Read more

ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর
ব্রডব্যান্ড ইন্টারনেট গ্রাহকদের জন্য সুখবর

ব্রডব্যান্ড ইন্টারনেটের গ্রাহকদের জন্য সুখবর দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। এখন থেকে ৫০০ টাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় Read more

যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা
যাতে আর ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা

বাংলাদেশে আর কখনও যেন ভোট ডাকাতি না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।সোমবার (১২ Read more

পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের
পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের

পাকিস্তানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, 'সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করো, নইলে ভৌগোলিক উপস্থিতি হারাতে হবে।'শুক্রবার Read more

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ মার্কিন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি
ভেনেজুয়েলায় হস্তক্ষেপ মার্কিন ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: মামদানি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার মাধ্যমে মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে বলে মন্তব্য করেছেন Read more

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান
মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণ ও হোয়াইট হাইসের উদ্যোগে ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কলিউশন সামিটে যোগ দিয়ে উদ্বোধনী Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন