ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের চক রামপুর বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানের জমি জোরপূর্বক দখলের পাঁয়তারার অভিযোগ উঠেছে আপন চাচাতো ভাই-বোনদের বিরুদ্ধে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা ও পৈত্রিক সম্পত্তি রক্ষায় ত্রিশাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক বাবুল পাঠান।অভিযোগ সূত্রে জানা গেছে, রামপুর মৌজার ২২৬৪১ দাগের ২ শতাংশ জমির ওপর একটি টিনশেড ঘর তুলে দীর্ঘ ২৫ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন আবু বক্কর সিদ্দিক। সম্প্রতি তার আপন চাচাতো ভাই শিহাব উদ্দিন, আব্দুল হালিম এবং বোন তানজিলা খাতুন, তানিয়া আক্তার ও তার স্বামী শফিউদ্দিন ডালিম ওই জমিটি দখলের জন্য মরিয়া হয়ে উঠেছেন। গত ২০ ডিসেম্বর অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায় এবং ভুক্তভোগীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদর্শন করে।ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক জানান, ‘এই জমিটি আমার পিতা মরহুম গিয়াস উদ্দিন পাঠান ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করতেন। মৃত্যুর আগে তিনি আমাকে সাফ কাওলা মূলে জমিটি লিখে দিয়ে যান। আমি নিয়মিত সরকারি ভূমি কর (খাজনা) পরিশোধ করে আসছি এবং জমিটি আমার নামে নামজারি (খারিজ) করা আছে। অথচ অভিযুক্তদের কোনো বৈধ কাগজপত্র না থাকা সত্ত্বেও তারা পেশীশক্তির জোরে আমার দীর্ঘদিনের ব্যবসা প্রতিষ্ঠানটি দখলের চেষ্টা চালাচ্ছে।’স্থানীয় প্রতিবেশী সুমন, শামীম, সোহাগ ও ওমরসহ আরও অনেকেই জানান, ওই জমিটি দীর্ঘকাল ধরে আবু বক্কর সিদ্দিকের দখলেই রয়েছে এবং তিনিই জমির প্রকৃত মালিক হিসেবে পরিচিত। হঠাৎ করে এই দখলের চেষ্টা ও হুমকিতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ত্রিশাল থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ফিরোজ হোসেন জানান এ ব্যাপারে থানায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উমরাহ হজ্বের ব্যবস্থা করে তিন শিক্ষকের বিদায় দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা
উমরাহ হজ্বের ব্যবস্থা করে তিন শিক্ষকের বিদায় দিলেন প্রাক্তন শিক্ষার্থীরা

শিক্ষক হচ্ছেন জাতি গঠনের প্রকৃত কারিগর। তাঁদের অবদানের ঋণ কোনোভাবে শোধ করার নয়। তবে কোমাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা সেই Read more

ডাকসুর ভোট গণনায় সময় লাগার যে কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা
ডাকসুর ভোট গণনায় সময় লাগার যে কারণ জানালেন অধ্যাপক শামীম রেজা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনায় বেশি সময় লাগার কারণ জানিয়েছেন উদয়ন স্কুল কেন্দ্রের Read more

রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০
রাজধানীতে ডিবির অভিযানে গ্রেপ্তার ১০

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অঙ্গসংগঠনের ১০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।  ঢাকা মেট্রোপলিটন পুলিশের Read more

কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, শীতের আগাম বার্তা
কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, শীতের আগাম বার্তা

উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে শীতের আগমন শুরু হয়েছে। ভোরের আকাশে হালকা কুয়াশা ভেসে বেড়াচ্ছে, সঙ্গে ভেজা শিশিরের গন্ধ মিলিয়ে Read more

সুলতানের আদেশে ঈদ উপলক্ষে বিদেশিসহ ৬৪৫ কয়েদিকে ক্ষমা
সুলতানের আদেশে ঈদ উপলক্ষে বিদেশিসহ ৬৪৫ কয়েদিকে ক্ষমা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিদেশি নাগরিকসহ ৬৪৫ কয়েদি ক্ষমা পেয়েছেন। তারা বিভিন্ন মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাভোগ করছিলেন। বিশেষ ক্ষমাপ্রাপ্তরা Read more

হাদির পক্ষে পোস্ট দেওয়ায় মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি
হাদির পক্ষে পোস্ট দেওয়ায় মামুন, চমক ও বান্নাহকে হত্যার হুমকি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার পর দেশজুড়ে ক্ষোভ ও প্রতিবাদের আবহ তৈরি হয়েছে। হাদির দ্রুত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন