নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাড়িতে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ফ্রিজের কম্প্রে‌সার বিস্ফোরণের ঘটনায় নারী-শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।শনিবার (২৩ আগস্ট) রাত ৩টা ৩০ মিনিটের দিকে সিদ্ধিরগঞ্জের পাইনাদি পূর্মুবপাড়া মুড়ি ফ্যাক্টরির গলি জাকির খন্দকার এর টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে।  দগ্ধরা হলেন- তানজিল ইসলাম (৪০), তার স্ত্রী আসমা বেগম (৩৫), তাদের সন্তান তিশা (১৭) ও আরাফাত (১৫), হাসান (৩৫), তার স্ত্রী সালমা বেগম (৩২), তাদের সন্তান মুনতাহা (১১), জান্নাত (৪) ও ইমাম উদ্দিন (১ মাস)। আসমা ও সালমা দুই বোন। তাদের মা তাহেরা খাতুনও (৬০) দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।তাদের উদ্ধার করে ভ্যান ও অটোরিকশার মাধ্যমে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাদের ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে তাহেরা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং ৮ জনকে জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।দগ্ধ হাসানের ছোট ভাই রাকিবুল ইসলাম জানান, টিনসেড বাড়িতে ভাড়া থাকেন দুই বোন আসমা ও সালমার পরিবার। সঙ্গে তাদের মাও থাকেন। বাড়িটির পাশ দিয়ে গ্যাস লাইনের পাইপ গেছে। সেখান থেকে গ্যাস লিক হয়ে বাসায় ছড়িয়ে পড়ে। রাতে আগুন ধরে গেলে বাসাটি পুড়ে যায় এবং সবাই দগ্ধ হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে ভোরে ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। অগ্নিদগ্ধ তাহেরার ছোট বোন মরিয়ম বলেন, তাদের শারীরিক অবস্থা গুরুতর। সবার বাড়ি কুমিল্লার দেবিদ্বারে। আমার বোন বোন গত ৩ মাস আগে তার মেয়ের জামাই হাসানের বাসায় বেড়াতে এসেছিল। রাত ৩টা ৩০ মিনিটের দিকে বিকট শব্দে ঘরের মধ্যে আগুন ধরে যায় এবং টিনের চালাও কিছুটা ছুটে যায়স্থানীয় বাসিন্দা মো. মামুন বলেন, অগ্নিদগ্ধ হাসানের শ্বশুর আব্দুর রশিদ এই বাড়ির কেয়ারটেকার হিসেবে থাকতো। কিছুদিন আগে রশিদ মারা যান। তার তিন মেয়ে, জামাই ও নাতি নাতনি তিনটি কক্ষে ভাড়া থাকতো। এর মধ্য দুটি কক্ষের সবাই অগ্নিদগ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ফ্রিজের কম্প্রে‌সারের বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে।ইনস্টিটিউটের আবাসিক সার্জন (ভারপ্রাপ্ত) ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, বার্ন ইনস্টিটিউটে ৯ জন এসেছেন। তাদের কার কত শতাংশ দগ্ধ হয়েছে তা দেখা হচ্ছে। তবে সবার অবস্থাই গুরুতর।আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মীরন মিয়া বলেন, বিদ্যুতের শর্ট সার্কিটের কারণে ফ্রিজের কমপ্রেসার বিস্ফোরণের কারণে এ ঘটনা ঘটেছে।সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, ঘটনা তদন্ত না করে সঠিকভাবে বলা যাচ্ছে না কীভাবে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পত্রিকা: ‘সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমছে, বিপরীতে মাদ্রাসায় ভর্তি বেড়েছে’
পত্রিকা: ‘সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কমছে, বিপরীতে মাদ্রাসায় ভর্তি বেড়েছে’

জুলাই সনদ নিয়ে খবর তো থাকছেই, এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থা ও অন্যান্য খবর নিয়ে আজ বাংলাদেশের প্রধান পত্রিকাগুলো শিরোনাম করেছে।

রাস্তার অনিয়ম ঢাকতে গিয়ে গণপিটুনির শিকার এলজিইডি কর্মচারী
রাস্তার অনিয়ম ঢাকতে গিয়ে গণপিটুনির শিকার এলজিইডি কর্মচারী

পঞ্চগড়ের বোদা উপজেলায় রাস্তার নিম্নমানের কাজ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়দের রোষানলে পড়েছেন এলজিইডির এক কর্মচারী। কাজের তদারকির মূল দায়িত্বে থাকা উপসহকারী Read more

আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নানা দাবিতে মানববন্ধন
আশুগঞ্জ রেলওয়ে স্টেশনে নানা দাবিতে মানববন্ধন

ছিনতাই, সংকেত বাতির সেবা না থাকায় অনুমান নির্ভর করে ট্রেন যাত্রাবিরতি দেয় ও ছেড়ে যায়। নানা স্বল্পতায় দুর্ভোগ চরমে ব্রাহ্মণবাড়িয়ার Read more

ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন
ফুলবাড়ীতে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির উদ্বোধন

 ফুলবাড়ীতে সরকারিভাবে ধান-চাল সংগ্রহ অভিযান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৭ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা খাদ্য গুদামে ফিতা Read more

৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম কাল
৫ বছর মেয়াদি ট্রেজারি বন্ড বিক্রির নিলাম কাল

বাংলাদেশ ব্যাংকে ৫ বছর মেয়াদি বাংলাদেশ গভর্নমেন্ট ট্রেজারি বন্ড বিক্রির জন্য নিলাম অনুষ্ঠিত হবে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)। বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ Read more

বিশ্বে প্রথম এআই নির্ভর ক্লিনিক চালু করলো সৌদি আরব
বিশ্বে প্রথম এআই নির্ভর ক্লিনিক চালু করলো সৌদি আরব

চিকিৎসার জগতে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। বিশ্বে প্রথমবারের মতো চালু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর একটি আধুনিক ক্লিনিক। যেখানে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন