জুলাই গণঅভ্যুত্থানের গণপ্রতিরোধ ও আত্মত্যাগের স্মরণে গণমিনার নির্মাণের উদ্যেগ নিয়েছে ‘গণমিনার বাস্তবায়ন কমিটি’। বৃহস্পতিবার (১৯ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানায় গণমিনার বাস্তবায়ন কমিটি। গণমিনারটি নির্মাণ হবে বিজয় স্মরণি ও বীর উত্তম মেজর জেনারেল আজিজুর রহমান রোড মধ্যবর্তী রোডের সবুজ চত্বরে। এ মিনার নির্মাণে গণমানুষদের কাছ থেকে চাঁদা সংগ্রহ করবে বাস্তবায়ন কমিটি।সংবাদ সম্মেলনে চলচ্চিত্র নির্মাতা ও স্থপতি কামার আহমাদ সাইমন বলেন, ইতিহাস সংরক্ষণের গুরুত্বপূর্ণ দুটি মাধ্যম হলো, জাদুঘর ও মিনার নির্মাণ। মিনার যেহেতু উন্মুক্ত তাই জাদুঘরের চেয়ে মিনারে অনেক বেশি জনসমাগম হয়। তাই আমরা মিনার নির্মাণের পরিকল্পনা করেছি।বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম বলেন, ৫ আগস্টের বিজয়ের মধ্য দিয়ে এ দেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষা বাস্তব রূপ পেয়েছে। সরকারি হিসাবে ১৪০০ জন শহীদ হয়েছেন, আহত হয়েছেন হাজার হাজার। তাদের স্মৃতিকে স্থায়ী রূপ দিতেই এই গণমিনার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে সাধারণ মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করতে গণচাঁদা তোলার উদ্যোগ নেওয়া হবে।সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সামিনা লুৎফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক খোরশেদ আলম, লেখক মোহাম্মদ রোমেল প্রমুখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মায়ামির দুঃস্বপ্নের রাতে মেসির শিরোপা আক্ষেপ বাড়লো
মায়ামির দুঃস্বপ্নের রাতে মেসির শিরোপা আক্ষেপ বাড়লো

ম্যাচের সার্বিক পরিসংখ্যান, বল দখল, পাসের হিসেব সবকিছুতেই এগিয়ে ছিল ইন্টার মায়ামি। তবে এই ভালোই যে শেষ ভালো নয়। সবকিছু Read more

রাজধানীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
রাজধানীর সাততলা বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট।বুধবার (২০ আগস্ট) বেলা ২টা ৩৭ মিনিটে Read more

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সিএনজি দুর্ঘটনায় নারীর মৃত্যু
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সিএনজি দুর্ঘটনায় নারীর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি সিএনজি বেপরোয়া ও দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে এক নারীর মৃত্যু হয়েছে। Read more

ঈদের স্পেশাল শির খুরমা
ঈদের স্পেশাল শির খুরমা

নাম শুনেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন এই মিষ্টান্নতে খেজুর আছে। যা খাবারের স্বাদ দ্বিগুণ করে দেয়। শির খুরমা হলো একটি Read more

সদস্যপদ স্থগিত প্রত্যাহারে উল্লাপাড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন
সদস্যপদ স্থগিত প্রত্যাহারে উল্লাপাড়ায় বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিরাজগঞ্জ জেলা শাখা থেকে সদস্যপদ স্থগিত হওয়া উল্লাপাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রোববার (৪ Read more

কাউখালীতে বাঁশের সাঁকো ধসে পড়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ
কাউখালীতে বাঁশের সাঁকো ধসে পড়ায় চরম দুর্ভোগে সাধারণ মানুষ

পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাংগাশিয়া খালের ওপর নির্মিত বাঁশ ও সুপারি গাছের তৈরি সাঁকো ভেঙে পড়ায় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন