গাজীপুরের কালিয়াকৈরে মাহমুদ জিন্স অ্যান্ড ওয়াশিং প্লান্টের শত শত শ্রমিক বৃহস্পতিবার (১ মে) সকাল ১০টায় বকেয়া সার্ভিস চার্জ ও ছুটির টাকা পরিশোধের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা মোড়ে অবরোধের প্রস্তুতি নেন। তবে পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগেই পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে আলোচনা করেন।পরে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। এ সময় শ্রমিকরা অভিযোগ করেন, গত ৯ নভেম্বর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২৮ ডিসেম্বর পাওনা পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত তারা কোনো টাকা পাননি।শ্রমিকদের ভাষ্য, কর্তৃপক্ষ বারবার তারিখ পিছিয়ে শ্রমিকদের সাথে প্রতারণা করছে। তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আজকের মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল শুক্রবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পুরোপুরি অবরোধ করা হবে।এদিকে মাহমুদ জিন্স লিমিটেড ও মাহমুদ ওয়াশিং প্লান্ট লিমিটেডের পক্ষ থেকে বৃহস্পতিবার এক অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে উপ-ব্যবস্থাপনা পরিচালক রাফি মাহমুদের স্বাক্ষরে বলা হয়, ২৮ এপ্রিল থেকে শ্রমিকদের বকেয়া পরিশোধ শুরু করার কথা থাকলেও ব্যাংকিং জটিলতার কারণে তা সম্ভব হয়নি। তবে এখন অর্থের ব্যবস্থা সম্পন্ন হয়েছে। শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আগামী ১৫ মে’র মধ্যে সকল বকেয়া পরিশোধ করা হবে ইনশাআল্লাহ।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি স্বাভাবিক রাখতে শ্রমিকদের ধৈর্য ধারণ এবং কর্তৃপক্ষের প্রতি আস্থা রাখার অনুরোধ জানানো হচ্ছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় যুবক নিহত
চট্টগ্রামে মুখোশধারী দুর্বৃত্তের হামলায় যুবক নিহত

চট্টগ্রামের সাতকানিয়ায় মুখোশধারী দুর্বৃত্তের হামলায় আহত মিজানুর রহমান (২৬) নামের এক যুবক মারা গেছেন।শুক্রবার (২০ মার্চ) দিবাগত রাত আনুমানিক ১ Read more

বেনাপোল কাস্টমসে দুদকের হানা, ঘুষের টাকাসহ আটক ২
বেনাপোল কাস্টমসে দুদকের হানা, ঘুষের টাকাসহ আটক ২

যশোরের বেনাপোল কাস্টমস হাউসে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৬ অক্টোবর) বিকেলে দুদক যশোরের উপপরিচালক সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে অভিযান Read more

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট জব্দ
বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

বাঘাইছড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি। শনিবার (২৫ অক্টোবর) বিজিবি'র পক্ষ Read more

মাইক্রোবাসের ধাক্কায় যাত্রী বহনের সময় প্রাণ হারালেন সিএনজি চালক
মাইক্রোবাসের ধাক্কায় যাত্রী বহনের সময় প্রাণ হারালেন সিএনজি চালক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় মো. হেলাল (৪০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১লা মে) বিকেল আনুমানিক ৩টা Read more

ভোলায় ফের বাঁধে ভাঙন, অগ্রগতি নেই বরাদ্দের কাজেও
ভোলায় ফের বাঁধে ভাঙন, অগ্রগতি নেই বরাদ্দের কাজেও

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে ভোলার চরফ্যাশনের খেজুর গাছিয়া এলাকায় জোয়ারের পানির তীব্র ঢেউয়ে ২৫০ মিটার বেড়িবাঁধ ভেঙে গেছে। এতে বাঁধের Read more

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা
দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে নতুন গ্রেপ্তারি পরোয়ানা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের বিরুদ্ধে নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সেই সঙ্গে ২০২৪ সালে সামরিক Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন