সিগারেটের নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে প্রতি ১০ শলাকা প্যাকেটের সর্বনিম্ন দাম ৯০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়েছে ডর্প যুব ফোরাম। আগামী ২০২৫–২৬ অর্থবছরের জাতীয় বাজেটে সকল তামাক পণ্যের দাম ও কর বৃদ্ধি এবং তামাক করণীতি সংস্কারের দাবি জানায় তারা।বৃহস্পতিবার (১৫ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জনস্বাস্থ্য সুরক্ষায় তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেয় শতাধিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বক্তারা বলেন, বাংলাদেশে সিগারেটের সহজলভ্যতা ও সস্তা মূল্য তরুণদের মধ্যে ধূমপানের প্রবণতা বাড়িয়ে তুলছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। বর্তমানে দেশের ১৮ শতাংশ তরুণ ও প্রাপ্তবয়স্ক ধূমপান করে। ফলে বছরে তামাকজনিত রোগে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করছে। ঢাবি শিক্ষার্থী ইমন বলেন, বর্তমানে বাজারে প্রচলিত সিগারেটের চারটি মূল্যস্তরের মধ্যে নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের বিক্রি বৃদ্ধি পেয়েছে। সিগারেট বাজারের সিংহভাগ এই দুই স্তরের দখলে রয়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় নিম্ন ও মধ্যম স্তর একীভূত করে প্রতি ১০ শলাকা সিগারেটের প্যাকেটের সর্বনিম্ন দাম ৯০ টাকা নির্ধারণ করলে তরুণ প্রজন্ম ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে।যুব প্রতিনিধি সিন্থিয়া বলেন, আমাদের দাবি বাস্তবায়ন হলে তামাকের ভয়াবহ করাল গ্রাস থেকে রক্ষা পাবে অন্তত ১৭ লাখ তরুণ। তামাকজনিত কারণে যেসব অকাল মৃত্যু ঘটে, তা উল্লেখযোগ্য হারে কমানো সম্ভব হবে। একইসাথে সরকার অতিরিক্ত ২০ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় করতে পারবে, যা আগের বছরের তুলনায় প্রায় ৪৩ শতাংশ বেশি।ডর্প তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের প্রতিনিধি ডা. সিলভানা ইশরাত বলেন, ২০১৬ সালের তুলনায় বর্তমানে মানুষের গড় আয় দ্বিগুণ হয়েছে এবং মূল্যস্ফীতিও বেড়েছে, কিন্তু নিম্নস্তরের সিগারেটের দাম সে হারে বাড়েনি। এতে এই পণ্য আরও সহজলভ্য হয়ে উঠেছে। করণীতি সংস্কার ছাড়া তামাক নিয়ন্ত্রণ সম্ভব নয়।মানববন্ধন থেকে সরকারকে আহ্বান জানানো হয়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের দাম বৃদ্ধির প্রস্তাব অন্তর্ভুক্ত করে একটি শক্তিশালী ও জনস্বাস্থ্যবান্ধব তামাক করণীতি গড়ে তোলার জন্য। সরকার তরুণদের কণ্ঠস্বরকে গুরুত্ব দিয়ে আগামীর প্রজন্মের জন্য একটি তামাকমুক্ত, সুস্থ ও টেকসই বাংলাদেশ গঠনে কার্যকর সিদ্ধান্ত নেবে আশাবাদ ব্যক্ত করে ডর্প যুব ফোরাম। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সিরাজগঞ্জে পারিবারিক কলহে স্ত্রী খুন, স্বামী আটক
সিরাজগঞ্জে পারিবারিক কলহে স্ত্রী খুন, স্বামী আটক

সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়ার খাঁপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়রা অভিযুক্ত স্বামীকে Read more

ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ঘন কুয়াশায় পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে বুধবার রাত ১০:৩০টা থেকে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে দুটি ফেরি বর্তমানে আটকা পড়েছে।বাংলাদেশ Read more

‘আম্মু তুমি বাসায় যাও, আমি আসছি’
‘আম্মু তুমি বাসায় যাও, আমি আসছি’

ফুটফুটে শিশু কাজী জয়দিয়া সারা (৭)। যশোর শহরের ষষ্টিতলা  এলাকার নব কিশলয় স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়ে। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার Read more

মাদুরোর মতো রমজান কাদিরভকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জেলেনস্কির
মাদুরোর মতো রমজান কাদিরভকে অপহরণ করতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জেলেনস্কির

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মতো রাশিয়ার চেচেনিয়া রাজ্যের প্রেসিডেন্ট রমজান কাদভিকে অপহরণ করতে যুক্তরাষ্টকে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি। রাশিয়ার Read more

তেহরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে সম্মত পাকিস্তান
তেহরান থেকে বাংলাদেশিদের ফেরাতে সহযোগিতা করতে সম্মত পাকিস্তান

ইসরাইল ও ইরান যুদ্ধ চলমান থাকায় তেহরান থেকে বাংলাদেশিদের পাকিস্তান হয়ে দেশে ফেরাতে চায় সরকার। বাংলাদেশের প্রস্তাবে নীতিগত সম্মতি আছে Read more

৩ লাখ টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিলো সরকার
৩ লাখ টন ডিজেল ক্রয়ের অনুমোদন দিলো সরকার

ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে উদ্ভূত অস্থিতিশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে জ্বালানি চাহিদা পূরণের জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) ৩ লাখ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন