গাইবান্ধায় টিনের ঘর বিদ্যুতায়িত হয়ে চাচা-ভাতিজাসহ তিনজন নিহত হয়েছে।বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে জেলার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামের পশ্চিম পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।নিহতরা হলেন- ওই এলাকার মৃত সাহেব আলীর ছেলে আফজাল (৬৫), একরামুলের ছেলে মোশারফ (২৬) ও মকবুলের মিলন মিয়া (৩০)। তাদের মধ্যে আফজাল হোসেন ও মিলন মিয়া সম্পর্কে চাচা-ভাতিজা।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনের বাড়িতে পল্লী বিদ্যুতের সার্ভিস লাইনের (সংযোগ তার) পুড়ে গিয়ে টিনের ঘরের গায়ে লেগে ছিল। ওই ঘরে মোশারফ হোসেন প্রথমে প্রবেশ করে এবং বিদ্যুতায়িত হন। এসময় আফজাল হোসেন তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। পরে তাদের দুইজনকে মিলন উদ্ধার করতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হয়ে তিনজনই গুরুতর আহত হয়ে পড়েন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের তিনজনকেই মৃত ঘোষণা করেন। সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম সাংবাদিকদের জানান, একসঙ্গে তিনজনের মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক। ওই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এক টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত
এক টুথব্রাশ কতদিন ব্যবহার করা উচিত

নিয়ম করে দু’বেলা দাঁত মাজলেই তো হয়, ব্রাশ নিয়ে ভাবনার সময় কার কাছেই বা আছে। দাঁতের অযত্ন থেকে বিভিন্ন শারীরিক Read more

টেকনাফের খাল থেকে নিখোঁজ যুবতীর মরদেহ উদ্ধার
টেকনাফের খাল থেকে নিখোঁজ যুবতীর মরদেহ উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফনদ ঘেঁষা একটি খাল থেকে ভাসমান অবস্থায় সাজেদা আক্তার নামে এক যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

পারিবারিক কলহের জেরে বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে
পারিবারিক কলহের জেরে বিষপানে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে

নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রী বিষপান করেছেন। হাসপাতালে নেওয়ার পর স্ত্রীর মৃত্যু হয়।বুধবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় Read more

সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির
সীমান্তের জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ সুপারদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।বুধবার (০৭ মে) বিকেলে রাজধানীর গুলশানে বাংলাদেশ Read more

হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-অ্যাথলেটিকো
হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি আর্সেনাল-অ্যাথলেটিকো

ইউরোপীয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের ম্যাচে আজ মাঠে নামছে পিএসজি, ম্যানচেস্টার সিটি, আর্সেনাল ও বার্সেলোনার মতো শক্তিশালী Read more

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার
ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রোববার (২২ জুন) দিবাগত রাত Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন