বিদ্যমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড বাতিল করে নতুন করে ১৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের বোর্ড গঠন করেছে সরকার। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সাম্প্রতিক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, ‘বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষমতাবলে সরকার নতুন বোর্ড গঠন করেছে’ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক ১৫-০৯-২০২৪ তারিখে গঠিত পুরনো বোর্ডটি বাতিল করা হয়েছে।নতুন বোর্ডটি ১৫ সদস্যের, যার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন মন্ত্রণালয়ের সচিব, এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বোর্ডের ভাইস চেয়ারম্যান।নতুন বোর্ডের সদস্যরা হলেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (চলচ্চিত্র), আইন ও বিচার বিভাগের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার), প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রেস উইংয়ের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি (ন্যূনতম যুগ্মসচিব পদমর্যাদার), বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক। এ ছাড়া সদস্য হিসেবে থাকছেন বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির একজন প্রতিনিধি অথবা একজন প্রথিতযশা প্রযোজক, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির একজন প্রতিনিধি অথবা একজন প্রথিতযশা পরিচালক, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির একজন প্রতিনিধি অথবা একজন স্বনামধন্য অভিনেতা বা অভিনেত্রী এবং বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির একজন প্রতিনিধি।চলচ্চিত্রাঙ্গনের প্রতিনিধিত্বকারী সদস্যদের মধ্যে রয়েছেন চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির, চলচ্চিত্র পরিচালক খিজির হায়াত খান, চলচ্চিত্র অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ এবং চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ধামইরহাটে যুবকের মরদেহ উদ্ধার
ধামইরহাটে যুবকের মরদেহ উদ্ধার

নওগাঁর ধামইরহাট উপজেলায় নিতাই রবিদাস (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।মঙ্গলবার (০৭ অক্টোবর) সকাল ৭টায় উপজেলার ফতেপুর-চকগৌরী Read more

তিন বাহিনীর প্রধানকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ
তিন বাহিনীর প্রধানকে নির্বাচনের প্রস্তুতি নিতে প্রধান উপদেষ্টার নির্দেশ

আসছে বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে এবং নির্বাচন যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় Read more

গণঅভ্যুত্থানে শহীদ রাব্বির মরদেহ গলাচিপায় দাফন
গণঅভ্যুত্থানে শহীদ রাব্বির মরদেহ গলাচিপায় দাফন

ঢাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র শহীদ মো. রাব্বি মাতব্বরের (১২) মরদেহ মৃত্যুর ৯ মাস পর তার নিজ Read more

নিখোঁজের পর ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ
নিখোঁজের পর ব্রিজের নিচে মিলল বিএনপি নেতার মরদেহ

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের এক দিন পর বিএনপির স্থানীয় নেতা ও সাবেক ইউপি সদস্য মো. ইউনুছের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (০৫ Read more

বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোন কোন বছরে?
বাংলাদেশে শীতকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল কোন কোন বছরে?

বাংলাদেশের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াসেরও নীচে নেমেছিলো, আর তা একাধিকবার। ২০১৮ সালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দুই Read more

ভূমধ্যসাগরে নৌকাডুবি: ভয়ঙ্কর অবস্থায় বেঁচে ফিরলেন কিশোরগঞ্জের আব্দুল কাদির
ভূমধ্যসাগরে নৌকাডুবি: ভয়ঙ্কর অবস্থায় বেঁচে ফিরলেন কিশোরগঞ্জের আব্দুল কাদির

দুবাই থেকে অবৈধভাবে গ্রিস যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি ১৮ জনের মৃত্যু হয়েছে। তবে এই বিপর্যয়ে ভয়ঙ্কর অবস্থায় বেঁচে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন