প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠকে পজিটিভ রেসপন্স এসেছে। আশা করছি, দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাবো বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ।রবিবার (০২ জুন) প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।হামিদুর রহমান আযাদ বলেন, আজকের বৈঠকে সিইসি আমাদের পজিটিভ রেসপন্স করেছেন। বিলম্ব না করে দ্রুততম সময়ে যাতে জামায়াতের নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়, আমরা তা বলেছি।তিনি বলেন, সুপ্রিম কোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বিষয়ক যে আপিল ছিল, সে আপিলের শুনানি হয়েছে এবং কোর্ট রায় দিয়েছেন। সে রায়ে নির্বাচন কমিশনকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এ আদেশের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকার কর্তৃক আমাদের নিবন্ধনের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, তা ফিরে পেয়েছি।হামিদুর রহমান আযাদ বলেন, আজকের বৈঠকে আদালতের রায় এক্সিকিউশন করার বিষয়ে নির্বাচন কমিশনে যে আবেদনটা করা হয়েছিল, তা নিয়ে আলোচনা হয়েছে।তারা আমাদের এ বিষয়ে পচিটিভ রেসপন্স করেছেন এবং দ্রুত এ বিষয়টি কার্যকর করা হবে জানানো হয়েছে। আদালত যে আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছে, আমরা তা ফিরে পেতে চাই।প্রতীকের বিষয়ে তিনি বলেন, আদালতের আদেশে বলা হয়েছে যে, সব পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে হবে। আমরা দাঁড়িপাল্লা প্রতীকেই তো কাজ করেছি। কমিশন তো আদালতের আদেশ অমান্য করতে পারবে না। আমরা আশাবাদী যে, দাঁড়িপাল্লা প্রতীকই আমরা ফিরে পাবো।সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে বেলা ১২টার দিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসে জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার এবং আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে পাকিস্তানের যৌথ বাহিনীর চেয়ারম্যানের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাৎ করেছে পাকিস্তানের জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিসি) জেনারেল সাহির শামশাদের নেতৃত্বে একটি Read more

কুয়াশায় শুরু ঢাকার সকাল, আকাশ থাকবে আংশিক মেঘলা
কুয়াশায় শুরু ঢাকার সকাল, আকাশ থাকবে আংশিক মেঘলা

হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার মধ্যে দিয়ে শুরু হয়েছে রাজধানী ঢাকার সকাল। শীতের প্রভাবের সঙ্গে আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা Read more

নিজের ফেরা নিয়ে যা বললেন এবাদত
নিজের ফেরা নিয়ে যা বললেন এবাদত

২০২৩ সালের জুলাই থেকে জাতীয় দলের বাইরে আছেন এবাদত হোসেন। আফগানিস্তানের বিপক্ষে বোলিং করতে গিয়ে পায়ের ইনজুরিতে পড়েন এই পেসার। Read more

কালিয়াকৈরে গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে গজারি বন থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের বড় গোবিন্দপুর এলাকায় গজারি বনের ভেতর থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার Read more

দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা
দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘ সম্মেলনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক Read more

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ শুনানি চলছে

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি পৃথক আবেদনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন