চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত থেকে বিএসএফ বদরউদ্দীন নামে এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। বুধবার (০১ অক্টোবর) বেলা ১১ টার সময় ভারতের নোনাগঞ্জ ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। বদরউদ্দীন (২৬) জীবননগর উপজেলার বেনীপুর গ্রামের স্কুল পাড়ার আব্দুল করিমের ছেলে। গ্রামবাসী জানায়, বদরউদ্দীন আজ বুধবার (১ অক্টোবর) বেলা ১১ টার সময় বেনীপুর গ্রামের ডিসপুট মাঠ দিয়ে অবৈধভাবে ৫-৬ জন (ধুর) পাচার করছিলো। এক পর্যায়ে ভারতের নোনাগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও বিএসএফ বদরউদ্দীনকে ধরে ফেলে। পরে বিএসএফ সদস্যরা বদরউদ্দীনকে নোনাগঞ্জ ক্যাম্পে ধরে নিয়ে যায়। বেনীপুর গ্রামের সাবেক ইউপি সদস্য রবিউল হোসেন বলেন, বুধবার বেলা ১১ টার দিকে বিএসএফ এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল রফিকুল আলমের (পিএসসি) সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি বিএসএফ এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। এ ব্যাপারে আমরা বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা করছি।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাশিয়া একরাতে ৬২৩টি ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: জেলেনস্কি
রাশিয়া একরাতে ৬২৩টি ড্রোন-ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে: জেলেনস্কি

রাশিয়া শুক্রবার রাতে ৫৯৭টি ড্রোন ও ২৬টি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার (১২ জুলাই) Read more

কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কালিয়াকৈরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভাওমান গ্রামে পানিতে ডুবে তামিম (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৮ মে) এ হৃদয়বিদারক Read more

প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন
প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে রোম যাচ্ছেন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে আগামীকাল রোববার ইতালির রোম সফরে যাচ্ছেন ।প্রধান উপদেষ্টার Read more

শীতের আমেজে কুমড়ো বড়ি তৈরির ধুম
শীতের আমেজে কুমড়ো বড়ি তৈরির ধুম

যশোরে শীতের আমেজ কুমড়ো বড়ি তৈরির ধুম পড়েছে। গ্রামে ভোরের রোদ উঠলেই বাড়ির উঠান, বারান্দা ও ছাদে শুরু হয় বড়ি Read more

বিগ ব্যাশ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বিগ ব্যাশ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

আজ বিপিএলের কোনো ম্যাচ নেই। বিগ ব্যাশ লিগে দুটি ম্যাচ রয়েছে দিনে। রাতে লা লিগার ম্যাচ।ক্রিকেটবিগ ব্যাশ লিগব্রিসবেন হিট-সিডনি থান্ডারসকাল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন