জ্বালানি তেলের তীব্র সংকটের কারণে ময়মনসিংহের নান্দাইলে বেশ কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে পুলিশ পাহারায় পেট্রল বিক্রি শুরু হয়েছে।শনিবার (২৮ মার্চ) ভোর থেকে উপজেলার নান্দাইল চৌরাস্তায় অবস্থিত ‘মেসার্স হাজী ফিলিং স্টেশনে’ তেল বিক্রি শুরু করে কর্তৃপক্ষ। দীর্ঘ প্রতীক্ষার পর তেল মেলায় উপজেলার শত শত মোটরসাইকেল চালক স্টেশনের সামনে ভিড় জমান।গত দশ দিন ধরে নান্দাইল উপজেলার কানুরামপুর এলাকার ‘চৌধুরী ফিলিং স্টেশন’ এবং নান্দাইল চৌরাস্তার ‘মেসার্স হাজী ফিলিং স্টেশন’—এই দুটি প্রধান পাম্প বন্ধ ছিল। এতে উপজেলার মোটরসাইকেলসহ বিভিন্ন হালকা যানবাহন চলাচলে চরম বিপর্যয় দেখা দেয়। অবশেষে মেসার্স হাজী ফিলিং স্টেশন যমুনা ওয়েল কোম্পানি থেকে ১০ হাজার লিটার তেল সংগ্রহ করায় শনিবার থেকে পুনরায় সরবরাহ শুরু হয়েছে।তেল সংগ্রহের খবর পেয়ে ভোররাত থেকেই স্টেশনের সামনে সহস্রাধিক মোটরসাইকেল লাইনে দাঁড়ায়। তবে মজুত সীমিত থাকায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিটি মোটরসাইকেলকে সর্বোচ্চ ৩০০ টাকার তেল দেওয়া হচ্ছে। অতিরিক্ত ভিড় এবং বিশৃঙ্খলা এড়াতে পাম্প এলাকায় নান্দাইল থানা পুলিশের বিশেষ টহল ও উপস্থিতি লক্ষ্য করা গেছে।লাইনে দাঁড়িয়ে থাকা গ্রাহক সিরাজুল ইসলাম ও আরিফুল হক জানান, প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তাঁরা কাঙ্ক্ষিত তেল পেয়েছেন। তাঁদের মতো আরও শত শত গ্রাহক দীর্ঘ সময় ধরে রোদে পুড়ে তেলের জন্য অপেক্ষা করছেন।মেসার্স হাজী ফিলিং স্টেশনের মালিক শেখ সেলিম জানান, “১০ হাজার লিটার তেল পেয়েছি যা চাহিদার তুলনায় কম। তাই সবাইকে সুযোগ দিতে ৩০০ টাকার বেশি তেল দেওয়া সম্ভব হচ্ছে না। ভিড় সামলাতে আমরা পুলিশের সহায়তা নিয়েছি।”উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহ উদ্দিন মাহমুদ জানান, “তেল দেওয়াকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা না ঘটে, সে জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে। জনস্বার্থে পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে।”এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মিটফোর্ডে যুবদল নেতা‌দের হত্যাযজ্ঞ, বাকৃবিতে নিন্দার ঝড়
মিটফোর্ডে যুবদল নেতা‌দের হত্যাযজ্ঞ, বাকৃবিতে নিন্দার ঝড়

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল ৩নং গেইটের সামনে চাঁদা না দেওয়ায় অপরাধে ভাংগারি ব্যবসায়ী চাঁদ মিয়া ওরফে Read more

বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২
বান্দরবানের লামায় কিশোরীকে আটকে রেখে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

বান্দরবানের লামা উপজেলায় এক কিশোরীকে স্থানীয় একটি রিসোর্টে আটকে রেখে স্বজনের কাছে মুক্তিপণ দাবি করার অভিযোগে দুই যুবক কে গ্রেপ্তার Read more

অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালীর নিম্নাঞ্চল
অস্বাভাবিক জোয়ারের পানিতে প্লাবিত পটুয়াখালীর নিম্নাঞ্চল

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও দেশের উপকূলীয় এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে পটুয়াখালীর কলাপাড়া, Read more

হঠাৎ গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন
হঠাৎ গুলি লাগলে প্রথম ৩০ মিনিটে যা করবেন

কোথায় গুলি লেগেছে, কী ধরনের গুলি, কত দ্রুত চিকিৎসা পাওয়া গেছে—এসবের ওপর নির্ভর করে আহত ব্যক্তির জীবন ঝুঁকি বাড়ে বা Read more

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ
মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

বিজেপি শাসিত রাজ্য গুজরাট। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদি। তবে হঠাৎ মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র Read more

পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে বিপদে শ্রীলঙ্কা
পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে বিপদে শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাট করছে লঙ্কানরা। বুধবার (২ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন