নাটোরের সিংড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর কনফারেন্স রুমে এ বাজেট ঘোষণা করা হয়। বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাজহারুল ইসলাম। মোট ৩০ কোটি ৮৬ লাখ ৪২ হাজার ৫০৫ টাকা ২৭ পয়সা বাজেট ঘোষণা করা হয়। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৬ লাখ ২৩ হাজার টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে ২ কোটি ৮০ লাখ ১৯ হাজার ৫০৫ টাকা ২৭ পয়সা। বাজেট অধিবেশনে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মতিন, সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রফিকুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান, হিসাব রক্ষক কর্মকর্তা ওমর ফারুক, সিংড়া মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলহাস কায়েম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মাদ রবিন খান। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আলী আশরাফ, সমাজসেবা অফিসার আবু দাউদ, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল লতিফ, মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোতাবেক হোসেন প্রমূখ।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলো উরুগুয়ে
এবার ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করলো উরুগুয়ে

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইউরোপীয় ইউনিয়ন এবং আরব কূটনীতিকদের একটি গ্রুপের ওপর ইসরায়েলি বাহিনী গুলি চালানোর ঘটনায় ইসরায়েলি রাষ্ট্রদূতকে Read more

‘সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই’
‘সংবিধানের বাইরে গিয়ে পিআর পদ্ধতিতে ভোটের সুযোগ নেই’

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, আনুপাতিক পদ্ধতি বা পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই। যেহেতু এটা সংবিধানে Read more

যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা
যশোরে চাঁদা না পেয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা

যশোরের মণিরামপুরে চাঁদার টাকা না পেয়ে দুর্বৃত্তরা তিন ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) উপজেলা শহরের Read more

নড়িয়ায় ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও যুবক আটক
নড়িয়ায় ইয়াবাসহ পুলিশ কনস্টেবল ও যুবক আটক

শরীয়তপুরের নড়িয়ায় ইয়াবাসহ এক পুলিশ কনস্টেবল ও এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। শনিবার (৯ আগস্ট) রাত ১২টার দিকে নড়িয়া Read more

সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭৮২

রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৭৮২ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন মামলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন