কিশোরগঞ্জের ইটনায় বাড়ির সামনে হাওরে খোলা জায়গায় ধান শুকাতে গিয়ে বজ্রপাতে নিরোদ দাস (৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন নিহতের স্ত্রী।শুক্রবার (১৬ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের দৈলং গ্ৰামে এ ঘটনা ঘটে। নিহত নিরোদ দাস ধনপুর ইউনিয়নের দৈলং নতুন হাটি গ্রামের মৃত বিষ্ণু দয়াল দাসের ছেলে।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরের দিকে বাড়ির সামনে হাওরে খোলা জায়গায় ধান শুকানোর কাজ করছিলেন নিরোধ দাস ও তার স্ত্রী। এমন সময় হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিরোধ দাসের মৃত্যু হয়। এতে আহত হয় তার স্ত্রী। বজ্রপাতে নিহতের স্ত্রী আহত হলেও তিনি আশঙ্কামুক্ত। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।ইটনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রায়হানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির সামনে হাওরে ধান শুকানোর সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। স্বামী-স্ত্রী একসঙ্গে ধানের কাজ করছিলেন।এ বিষয়ে ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবালের সঙ্গে ফোনে কথা হলে তিনি জানান, ‘স্থানীয় সূত্র থেকে এমন একটি খবর আমরা পেয়েছি। খোঁজখবর নিয়ে দেখছি। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
যুদ্ধবিরতি চললেও ত্রাণ প্রবেশে বাধা, ক্ষুধা ও দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা
যুদ্ধবিরতি চললেও ত্রাণ প্রবেশে বাধা, ক্ষুধা ও দুর্ভোগে কাতর ফিলিস্তিনিরা

ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও ত্রাণ প্রবেশে দেওয়া হচ্ছে বাধা। এতে করে গাজায় তীব্র খাদ্যসংকট দেখা দিয়েছে এবং এর ফলে Read more

ফ্লোটিলার আটক কর্মীদের কারাগারে পাঠাতে চান ইসরায়েলি মন্ত্রী
ফ্লোটিলার আটক কর্মীদের কারাগারে পাঠাতে চান ইসরায়েলি মন্ত্রী

গাজামুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার আটক কর্মীদের নিজ দেশে ফেরত পাঠানোর পরিবর্তে কারাগারে পাঠাতে চান ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতমার Read more

গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে: ট্রাম্প
গাজায় দ্রুতই আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হবে: ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় দ্রুতই একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলের অব্যাহত বোমাবর্ষণের মধ্যে Read more

হার্টের রিংয়ের দাম কমালো সরকার
হার্টের রিংয়ের দাম কমালো সরকার

হার্টের স্টেন্টের (রিং) দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। রিংয়ের দাম একেকটি ৩ থেকে ৮৮ হাজার টাকা পর্যন্ত কমিয়েছে স্বাস্থ্য ও Read more

কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকে রহস্যজনক অচেতন
কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকে রহস্যজনক অচেতন

কিশোরগঞ্জের কুলিয়ারচরে আইএফআইসি ব্যাংকের ছয় কর্মকর্তা রহস্যজনকভাবে অচেতন হওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (০১ জুন) দুপুরে কুলিয়ারচর বাজারে হাবিব কমপ্লেক্সের দ্বিতীয় Read more

যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
যশোরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১

যশোরে বিকাশের এক এজেন্টের দোকানে চুরির অভিযোগে গণপিটুনিতে শামীম হোসেন (৩৫) নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত গভীর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন