ময়মনসিংহের ত্রিশালে বিপুল পরিমাণ হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছেন ত্রিশাল থানা পুলিশ। রবিবার (২৩ জুন) রাতে উপজেলার গন্ডখোলা কোনাবাড়ী সামালের মোড় সংলগ্ন একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদক কারবারি ফেরদৌসি (৩৯) ও বকুল মিয়া (৩৭) গ্রেফতার করতে সক্ষম হন পুলিশ। এই সময় ফেরদৌসির নিকট থেকে নগদ ৮৫ হাজার পাঁচশত টাকা সহ ৪৮ গ্রাম হেরোইন পাওয়া গেছে, যার আনুমানিক মূল্য চার লক্ষ ৮০ হাজার টাকা। এছাড়াও মাদক বিক্রেতা বকুল মিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ গাজা উদ্ধার করা হয়েছে। আজ সোমবার এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনসুর আহাম্মদ জানান, এক অভিযান চালিয়ে হেরোইন ও মাদক ব্যবসায়ী ফেরদৌসী ও বকুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
গজারিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মিম (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার(২৪মার্চ) উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের পশ্চিমপাড়া Read more

‘১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে, একদিন আগেও না পরেও না’
‘১২ ফেব্রুয়ারি নির্বাচন হবে, একদিন আগেও না পরেও না’

আগামী ১২ ফেব্রুয়ারিই ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে বলে দৃঢ় আশ্বাস পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।তিনি Read more

মিরসরাইয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন
মিরসরাইয়ে হত্যা মামলার রহস্য উদ্ঘাটন

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে প্রায় এক বছর আগে সংঘটিত সায়েদ আলম প্রঃ সাঈদ (৩৫) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। Read more

এসএসসি পাশেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি
এসএসসি পাশেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘নারী হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ
অবকাঠামো উন্নয়নসহ তিন দাবিতে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মতো বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।বুধবার (২৭ আগস্ট) বিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন