রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার নাটোরের সিংড়া উপজেলার হাইটেক পার্ক পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর ২টায় তিনি এই পরিদর্শনে আসেন।হাইটেক পার্ক সূত্রে জানা যায়, তিনি সিংড়া হাইটেক পার্কে এসে পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সেখানে নির্মাণাধীন আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি প্রকল্পের বর্তমান অবস্থা, বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ কার্যক্রম সম্পর্কে অবগত হন। এ সময় তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন কার্যক্রম নিয়েও আলোচনা হয়।উল্লেখ্য, সিংড়ার হাইটেক পার্কে স্থাপিত আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টারটি ভারত-বাংলাদেশ যৌথ অর্থায়নে বাস্তবায়নাধীন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এর মাধ্যমে তরুণদের তথ্যপ্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণ প্রদান, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে কাজ করা হচ্ছে।পরিদর্শন শেষে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেন।পরিদর্শনকালে সিংড়া উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) মাজদার আলী, বাংলাদেশ-ভারত ডিজিটাল পরিষেবা ও কর্মসংস্থান প্রশিক্ষণ (বিডিসেট) প্রকল্পের ট্রেইনার তৌহিদুর ইসলাম, শাওয়াল আহমেদ উপস্থিত ছিলেন।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে
শিশুকে সহজে ঘুম পাড়াবেন যেভাবে

শিশু ও কিশোর-কিশোরীদের অনেক সময় ঘুমের সমস্যা হয়। স্বাস্থ্যকর ঘুমের অভ্যাস তৈরি করলে, অনেক সময় তাদের ভালো ঘুম হতে সাহায্য Read more

কর্ণফুলীতে কেইপিজেডের সাফল্য: ৩০ হাজার কোটি রপ্তানি, বিদেশি বিনিয়োগের জোয়ার
কর্ণফুলীতে কেইপিজেডের সাফল্য: ৩০ হাজার কোটি রপ্তানি, বিদেশি বিনিয়োগের জোয়ার

চট্টগ্রামের কর্ণফুলীর দক্ষিণ তীরে গড়ে ওঠা কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) আজ দেশের শিল্পায়ন ও রপ্তানি খাতের একটি অনন্য উদাহরণে Read more

স্লোগানে উত্তাল শাহবাগ, ভারতীয় পণ্য বয়কটের ডাক
স্লোগানে উত্তাল শাহবাগ, ভারতীয় পণ্য বয়কটের ডাক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুর প্রতিবাদে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে রাতভর আন্দোলন করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার Read more

ভোটগণনায় কারচুপির অভিযোগ, টিএসসিতে চরম উত্তেজনা
ভোটগণনায় কারচুপির অভিযোগ, টিএসসিতে চরম উত্তেজনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করছে বলে অভিযোগ তুলেছেন ছাত্রদলসহ দুটি প্যানেলের প্রার্থীরা। সন্ধ্যায় টিএসসি Read more

পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র
পরমাণু চুক্তির পথে সৌদি আরব ও মার্কিন যুক্তরাষ্ট্র

জ্বালানি বিনিয়োগ ও বেসামরিক পারমাণবিক প্রযুক্তি বিষয়ে একটি প্রাথমিক চুক্তি সই করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। রবিবার (১৩ এপ্রিল) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন