ব্যাগপত্র গুছিয়ে বেড়াতে বেরিয়েছেন এক দম্পতি। সঙ্গে এক ছেলে সন্তান। বিমানবন্দরে চেকিংয়ের সময় দেখলেন বড় ভুল হয়ে গেছে। ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। এরপর দম্পতি এক আজব সিদ্ধান্ত নিলেন। ১০ বছরের পুত্রকে বিমানবন্দরে ফেলেই বিমানে উঠে পড়লেন। এদিকে বাবা-মাকে না পেয়ে কাঁদতে শুরু করেছে নাবালক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে স্পেনে। দ্য নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদন মতে, দিন কয়েক আগে বেড়াতে বেরিয়েছিলেন ওই দম্পতি। সঙ্গে ছিল তাদের নাবালক পুত্র। বিমানবন্দরে নথি পরীক্ষার সময় স্বামী-স্ত্রী দেখেন, ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ। এদিকে বিমান ছাড়ার সময় হয়ে গেছে। তাই ছেলেকে টার্মিনালে রেখেই বিমানে উঠে পড়েন দম্পতি। যাওয়ার আগে অবশ্য তাদের এক বিমানকর্মী আটকেছিলেন। কিন্তু দম্পতি জানান, ছেলেকে বিমানবন্দর পর্যন্ত এনেছিলেন। এক আত্মীয় আসছেন। ছেলেকে তিনিই নিয়ে যাবেন। সময় পেরিয়ে যায়। কিন্তু কেউ আসেননি ছেলেটিকে নিতে। এক পর্যায়ে ছেলেটাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে জানায়, বাবা-মা তাকে বিদেশে বেড়াতে নিয়ে যাবে বলে সঙ্গে এনেছিল। কিন্তু তাকে না নিয়েই বাবা-মা চলে গেছে। ছেলেটির কথায় হতবাক হয়ে যান বিমানবন্দরের নিরাপত্তাকর্মীরা। সঙ্গে সঙ্গে খোঁজখবর নেন তারা, কোন বিমানে কত নম্বর আসনে বসেছেন ওই দম্পতি। প্রতিবেদন অনুযায়ী, বেশ কিছুক্ষণ অনুসন্ধানের পর ওই স্বামী-স্ত্রীর খুঁজে পায় পুলিশ। ততক্ষণে তাদের বিমানটি আরেক বিমানবন্দরে অবতরণ করেছে। কিন্তু বিমানবন্দর থেকে বের হওয়ার আগেই তাদের ব্যাগপত্র আটকে দেয়া হয়। আটক করা হয় ওই বাবা-মাকে। ফিরিয়ে আনা সেই বিমানবন্দরে যেখানে ছেলেকে ফেলে রেখে গিয়েছিলেন তারা। তবে ওই দম্পতিকে গ্রেফতার করা হয়েছে কি না, তো জানা যায়নি। এর আগে ২০১৮ সালে জার্মানিতে ঠিক একই রকমের একটি ঘটনা ঘটেছিল। বিমানে ওঠার আগে পাঁচ বছরের কন্যার কথা ভুলেই গিয়েছিলেন এক দম্পতি। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘এখন ভারত বুঝেছে, চীনের সঙ্গে কেন বন্ধুত্ব করা দরকার’
‘এখন ভারত বুঝেছে, চীনের সঙ্গে কেন বন্ধুত্ব করা দরকার’

চীনের সরকারি গণমাধ্যমে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ভারত সফরকে গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে। বিশেষ করে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত Read more

আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা
আ.লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ নিয়ে নাহিদের বার্তা

ঢাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শুক্রবারের (২ মে) সমাবেশে অংশগ্রহণ করতে সর্বস্তরের জনতাকে আহ্বান জানিয়েছেন পার্টির আহ্বায় নাহিদ ইসলাম। আওয়ামী লীগের Read more

ইরান যুদ্ধে অন্তত ১৩ সেনা নিহত, আহত ৩৫
ইরান যুদ্ধে অন্তত ১৩ সেনা নিহত, আহত ৩৫

ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে মার্কিন সামরিক বাহিনীর ক্ষয়ক্ষতির একটি খতিয়ান প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ বা পেন্টাগন। আনুষ্ঠানিকভাবে পেন্টাগন Read more

তারেক রহমানকে স্বাগত জানালেন সারজিস
তারেক রহমানকে স্বাগত জানালেন সারজিস

নতুন বাংলাদেশে তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম নেতা সারজিস আলম। দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরে Read more

কটিয়াদীতে রাষ্ট্র সংস্কার ৩১ দফার পক্ষে বিএনপির গণসংযোগ
কটিয়াদীতে রাষ্ট্র সংস্কার ৩১ দফার পক্ষে বিএনপির গণসংযোগ

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগ Read more

সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী
সরিষাবাড়ীতে হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধার, নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ৩টি হ্যান্ড গ্রেনেড সদৃশ্য বস্তু উদ্ধারের পর নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনী।  মঙ্গলবার (১০ জুন) বেলা ১২টার উপজেলার সাতপোয়া ইউনিয়নের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন