নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মাওঃ সুলতান আহমেদ (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষক নিহত হয়েছেন। শনিবার (০৬ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হাসপুকুরিয়া হাজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাওঃ সুলতান আহমেদ উপজেলার ডাহিয়া ইউনিয়নের আয়েশ বছিরউদ্দিন আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল এবং উপজেলার কাছুটিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। প্রত্যক্ষদর্শী এবং মাওঃ সুলতান আহমেদ এর স্বজনরা জানান, আজ বিকেলে মাওঃ সুলতান আহমেদ শুকাশ ইউনিয়নের তার নিজ বাড়ি কাছুটিয়া থেকে মোটরসাইকেল যোগে ডাহিয়া ইউনিয়নের আয়েশ বছিরউদ্দিন আলিম মাদ্রাসায় যাচ্ছিলেন। যাওয়ার পথে হাসপুকুরিয়া হাজিপাড়া মোড়ে অপরদিক থেকে আসা ভুটভুটির সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। শুকাশ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহরাব হোসেন জানান, ঘটনাস্থল থেকে ঘাতক ভুটভুটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে যায়।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
কালিয়াকৈরে বনের ভেতর থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈরে গজারী বনের ভেতর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাতে চন্দ্রা এলাকা থেকে ওই মরদেহটি Read more

মিঠাপুকুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
মিঠাপুকুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় আনিসুর রহমান (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) Read more

টিভিতে আজকের খেলা (২১ জুলাই)
টিভিতে আজকের খেলা (২১ জুলাই)

সাফ অনূর্ধ্ব–২০ নারী ফুটবলে বাংলাদেশ-নেপাল শিরোপা নির্ধারণী ম্যাচ আজ। রয়েছে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। এছাড়া ম্যাক্স সিক্সটি ক্রিকেট Read more

Online-Casino-Angebote richtig einordnen: ein sachlicher Leitfaden für Deutschland
Online-Casino-Angebote richtig einordnen: ein sachlicher Leitfaden für Deutschland

Ein auffälliger Bonus ist kein verlässlicher Maßstab für die Qualität eines Online-Casinos. Wer Anbieter vergleicht, sollte ebenso auf Spielerschutz, transparente Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন