হবিগঞ্জের চুনারুঘাটে ত্যাগী ও দীর্ঘদিন নির্যাতনের শিকার নেতাকর্মীদের বাদ দিয়ে উপজেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার প্রতিবাদে ঝাড়ু ও জুতা মিছিল করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।রবিবার (২৪ আগস্ট) বিকেলে চুনারুঘাট পৌরশহরের দক্ষিণ বাসস্ট্যান্ড এলাকা থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মধ্যবাজার গোলচত্বরে গিয়ে শেষ হয়।বিক্ষোভ মিছিল ও পথসভায় বক্তারা অভিযোগ করেন, ‘আমরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের জুলুম, নির্যাতন, মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছি। প্রতিকূল পরিস্থিতিতেও বিএনপির পতাকা বুকে ধারণ করেছি। অথচ উপজেলা বিএনপির ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে আমাদের বাদ দিয়ে একটি পকেট কমিটি ঘোষণা করা হয়েছে।’বক্তারা আরো বলেন, ‘এটি ত্যাগী নেতাকর্মীদের প্রতি অবিচার। আমাদের দাবি অবিলম্বে এ পকেট কমিটি ভেঙে ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন করে একটি কার্যকরী কমিটি গঠন করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।’বিক্ষোভে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার
হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার

রাজধানীর কাফরুল থানার হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Read more

সারা দেশে গ্রেপ্তার ১৭৮৭ জন
সারা দেশে গ্রেপ্তার ১৭৮৭ জন

পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (৯ জুলাই) বিকেলে পুলিশ Read more

পত্রিকা: ‘দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’
পত্রিকা: ‘দাবার ছক সাজিয়েছে ইরান-চীন!’

হরমুজ প্রণালি নিয়ে আরও বিপাকে পড়তে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্রণালি খুলে দিতে সাহায্য চাওয়ার পর তা নাকচ Read more

বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার
বাউফলে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

পটুয়াখালীর বাউফল উপজেলায় মো. খলিল মৃধা (৫৫) নামে এক শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে Read more

ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার
ইটনায় ইউএনওর বাসভবনে হামলা মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনা উপজেলা নির্বাহী অফিসার ইউএনওর বাসভবনে হামলা ও হত্যা চেষ্টা মামলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজাদুর রহমান সুজন (৩০) কে Read more

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া
ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো মালয়েশিয়া

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে  ইন্দোনেশিয়া। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেশটি জানায়, তাদের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন