নাটোরের সিংড়ায় অনুমোদন বিহীন ব্যক্তিগত বিএনপি পার্টি অফিসে বাংলাদেশ সেনাবাহিনীর সিংড়া আর্মি ক্যাম্পের অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ আলহাজ্ব কুদ্দুস আকন্দ (৫৫) নামে একজন কে গ্রেফতার করেছে।রবিবার (১১ মে) রাতে উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে এই ঘটনা ঘটে। আটককৃত আলহাজ্ব আব্দুল কুদ্দুস আকন্দ (৫৫) সুকাশ ইউনিয়ন বিএনপির মৎস্য জীবি দলের সভাপতি ও বামিহাল গ্রামের মৃত খোকা আনন্দর ছেলে।জানা গেছে, ৫ আগষ্টের পরে উপজেলার বামিহাল বাজারে তার নিজের বাসার নিচ তলায় অনুমোদন বিহীন ব্যক্তিগত ভাবে বিএনপির পার্টি অফিস স্থাপন করে রেখেছিলেন।অভিযোগ রয়েছে তিনি ভূমি দখল, চাঁদাবাজি করে আসতেছিলেন যা পরিচালিত হতো ওই অফিস থেকে ২৪-এর ৫ আগষ্টের আগে বিএনপির কোন মিছিল, মিটিং এ তিনি অংশ গ্রহণ করেন নি। তিনি পূর্বে আওয়ামী লীগের কর্মী ও সন্ত্রাস ছিলেন বলেও জানা যায়।  নাটোর জেলা বিএনপি সূত্রে জানা যায়, তিনি ওই বিএনপির অফিস টি অনুমোদন বিহীন ব্যক্তিগত ভাবে করেছিল। ওই বিএনপির পার্টি অফিস টি অনুমোদনকৃত নয়। তার এই সকল কার্যক্রমের কারণে এলাকায় ব্যাপক আতঙ্কে সৃষ্টি হয়েছে।গ্রেফতারকৃত মৎস্যজীবী দলের ইউনিয়ন সভাপতি কুদ্দুস কে বাংলাদেশ সেনাবাহিনী দেশীয় অস্ত্র সহ আটক করে সিংড়া থানা পুলিশের নিকট সোপর্দ করেছে। অভিযান অব্যহত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী।গ্রেফতারের বিষয়টি সময়ের কন্ঠস্বর’কে নিশ্চিত করেছেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত রফিকুল ইসলাম ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি
পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি

সম্প্রতি বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন জানিয়েছেন, তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদ ছাড়তে চান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা Read more

খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক: অর্থ উপদেষ্টা
খারাপ ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ‘খারাপ অবস্থায় থাকা ব্যাংকগুলোকে পুনর্বাসনের চেষ্টা করছে বাংলাদেশ Read more

ফুলবাড়ীতে স্থানীয় বাজারগুলোতে আমন ধানের বীজ ক্রয়-বিক্রির হিড়িক
ফুলবাড়ীতে স্থানীয় বাজারগুলোতে আমন ধানের বীজ ক্রয়-বিক্রির হিড়িক

চলতি মৌসুমে বোরো ধান মাড়াই ও ঘরে তোলার ব্যস্ততা শেষে আবারও রোপা আমন ধানের বীজতলা তৈরিতে ব্যস্ততা বেড়েছে প্রান্তিক চাষিদের।সরেজমিনে Read more

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম।কমানোর ঘোষণা দেওয়ার দুইদিন পর আজ সোমবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন Read more

বরিশালে বিদ্যুতায়িত হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু
বরিশালে বিদ্যুতায়িত হয়ে হোটেল কর্মচারীর মৃত্যু

বরিশাল নগরীতে ছিড়ে যাওয়া তারে বিদ্যুতায়িত হওয়া গেট স্পর্শ করে হোটেল কর্মচারী সুজন (১৫) মারা গেছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা ১১টার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন