ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শনির আখড়া রায়েরবাগের মধ্যেস্থানে ১৩ কোটি টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত ইউটার্ন প্রকল্প যানবাহন চলাচলের জন্য ১৬ ডিসেম্বর  খুলে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। গত ফেব্রয়ারী মাসে ইউটার্ন প্রকল্পের টেন্ডার আহবান করা হয়। প্রকল্পটির ঠিকাদারী প্রতিষ্ঠান মোসার্স হাসমত এন্ড ব্রাদার্স এর মালিক মোঃ হাসমত আলী (হাসু) বলেন ইউটার্ন প্রকল্পের কাজ শেষ করেছি গত সপ্তাহে। যানবাহন চলাচলের জন্য সড়ক ও জনপথ বিভাগ নারায়নগঞ্জের শিমরাইলের কর্মকর্তারা বলতে পারবেন কবে নাগাদ যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে।মহাসড়কের শনির আখড়ার ইউটার্ন প্রকল্প এলাকায় গিয়ে সরেজমিন ঘুরে দেখা গেছে কাজ শেষ করা হয়েছে উদ্ভোধনের আগে কোন প্রকার যানবাহন চলাচল করতে না পারে সে জন্য রোড ডিভাইডার (বড় ব্লক) দিয়ে আটকিয়ে রাখা হয়েছে।শনির আখড়ার বাসিন্দা মোঃ রাকিব বলেন ইউটার্ন প্রকল্পটি চালু হলে মাতুয়াইলের ইউটার্নে চাপ কমে যাবে এবং রায়েরবাগ শনির আখড়াও দনিয়া এলাকার বাসিন্দারাসহ সর্বসাধারণ অনায়াসে শনির আখড়ার ইউটার্ণ দিয়ে যাতায়াত করার সুফল ভোগ করবে। রায়েরবাগের বাসিন্দা আবুল হোসেন এবং মোঃ শাহআলম বলেন ইউটার্ণের উত্তর পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় কিছু দোকানপাট, গ্যারেজ রয়েছে সেগুলো উচ্ছেদ করা না হলে এর প্রভাব ইউটার্ণে পড়বে, সৃষ্টি হবে যানজট এবং যানবাহন ঘোরাতে গিয়ে বিড়ম্বনায় পড়বে বলে মনে করেন তারা।ইউটার্ণ প্রকল্পটির কাজ অনেক আগে শেষ হতো। গত ১২ আগষ্ট ছিল কাজের নির্ধরিত সময়সীমা। ইউটার্ণ প্রকল্পের মধ্যে ডিপিডিসির ৮ টি বিদ্যুতসহ খুঁটি থাকার কারণে ঠিকাদারকে অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। গত ২১ সেপ্টেম্বর  একটি জাতীয় দৈনিকে বিদ্যুতের ৮ খুঁটিতে আটকে গেছে ১৩ কোটি টাকার প্রকল্প শিরোনামে একটি সংবাদ প্রকাশের পর ডিপিডিসির টনক নড়ে এবং তারা সড়কের মধ্যে থেকে বৈদ্যুতিক তারসহ খুঁটি সরিয়ে নেওয়ার পর প্রকল্পের কাজ আবার শুরু করেন ঠিকাদার ।নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ শিমরাইলের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মাদ আহসান উল্ল্যাহ মজুমদার বলেন, ইউটার্ণের আশপাশে আমাদের জায়গায় কোন দোকানপাট কিংবা গ্যারেজ থাকবেনা আমরা উচ্ছেদ করবো। ওই কর্মকর্তা আরও বলেন, ঢাকা সড়ক ভবন থেকে ইউটার্ণ এর রোড সেফটি পরিদর্শন শেষ করার পর আমরা ঢাকা মেট্রাপলিটন পুলিশের ওয়ারী ট্রাফিক বিভাগের ডিসির সাথে পরামর্শ করে ইউটার্ণ প্রকল্পটি ১৬ ডিসেম্বরে মধ্যেই যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার চিন্তাভাবনা করছি।ওয়ারী ট্রাফিক বিভাগের ডিসি মোঃ আজাদ রহমান বলেন, নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদের সাথে একাধিকবার আলাপ হয়েছে খুঁটিনাটি কিছু কাজ বাকি থাকতে পারে তবে তা দুএকদিনের মধ্যেই শেষ করে তারা আমাদের নিয়ে ১৬ ডিসেম্বর এটি যানবাহনের জন্য খুলে দিবেন।নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আব্দুর রহিম বলেন শনির আখড়ার ইউটার্ণ নির্মাণ কাজ শেষ হয়েছে আশাকরি ১৬ ডিসেম্বর আমরা যানবাহন চলাচলের জন্য খুলে দিতে পারবো।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুটবলপ্রেমীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে হামজা-শমিতরা
ফুটবলপ্রেমীদের নতুন স্বপ্ন দেখাচ্ছে হামজা-শমিতরা

সম্প্রতি বাংলাদেশ জাতীয় ফুটবল দলে পরিবর্তনের হাওয়া লেগেছে। একের পর এক প্রবাসী ফুটবলার লাল-সবুজ জার্সি  গায়ে জড়াতে উৎসাহী হয়ে উঠছেন। Read more

শরীয়তপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা
শরীয়তপুরে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা-মা

শরীয়তপুরের নড়িয়ায় দীর্ঘদিনের মাদকাসক্ত ছেলের নির্যাতনে অতিষ্ঠ হয়ে অবশেষে শিকল দিয়ে বেঁধে প্রশাসনের হাতে তুলে দিয়েছেন বাবা-মা।শনিবার (১৮ অক্টোবর) দুপুরে Read more

অবশেষে জানা গেল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি কোথায়
অবশেষে জানা গেল নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ওলি কোথায়

নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলির খোঁজ মিলেছে। নেপালের সামরিক বাহিনীর সুরক্ষায় দেশটির শিবপুরী এলাকায় রয়েছেন তিনি। সেখান থেকে Read more

ওবায়দুল কাদেরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন
ওবায়দুল কাদেরের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার Read more

চট্টগ্রাম কারাগারে বন্দি সজিবের মৃত্যু ঘিরে রহস্য, উঠছে টাকা দাবির অভিযোগ
চট্টগ্রাম কারাগারে বন্দি সজিবের মৃত্যু ঘিরে রহস্য, উঠছে টাকা দাবির অভিযোগ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে মো. ফারজাদ হোসেন সজীব (৩২) নামে এক কয়েদির রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে আবারও আলোচনায় এসেছে কারা ব্যবস্থার Read more

‘সবচেয়ে সুখী’ দেশ ফিনল্যান্ডে সুখের সংজ্ঞা কী?
‘সবচেয়ে সুখী’ দেশ ফিনল্যান্ডে সুখের সংজ্ঞা কী?

জাতিসংঘের ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টে (বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায়) আরও একবার শীর্ষে রয়েছে ফিনল্যান্ড। এই নিয়ে টানা আটবার ওই শিরোপা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন