সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে নেতাকর্মীদের ঢল নেমেছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে নেতাকর্মীরা জিয়া উদ্যানে আসছেন। শুক্রবার (০২ জানুয়ারি) সকাল থেকেই রাজধানীর জিয়া উদ্যানে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসছেন। এর আগে খালেদা জিয়ার নাতনি ও তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা কবর জিয়ারত করেছেন। তখন কিছু সময়ের জন্য জনসাধারণের প্রবেশ বন্ধ থাকলেও পরে উন্মুক্ত করা হয়।খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন মোখলেছুর রহমান নামে এক ব্যক্তি। তিনি জানান, আমার নেত্রীর কবর জিয়ারত করতে ধানমন্ডি থেকে এসেছি। তার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। জাতীয় সংসদ ভবনের উত্তর পাশে সড়কে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও মাইক্রোবাস নিয়ে নেতাকর্মীদের আসতে দেখা যায়। তারা ছোট ছোট মিছিল নিয়ে জিয়া উদ্যানে প্রবেশ করেন। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। আইন-শৃঙ্খলা রক্ষায় সেখানে পুলিশ ও বিজিবির সদস্যা দায়িত্ব পালন করছেন।উল্লেখ্য, খালেদা জিয়ার মৃত্যুতে আজ দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। আজ দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আজ জুমার নামাজের পর সকল মসজিদে বিশেষ দোয়া করা হবে।গত ৩১ ডিসেম্বর বুধবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক এই প্রধানমন্ত্রীকে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। ছেলে তারেক রহমান স্বজনদের সঙ্গে নিয়ে মাকে কবরে দাফন করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র: মার্কিন গোয়েন্দা সংস্থা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধে যাওয়ার অন্যতম প্রধান অজুহাতের সরাসরি বিরোধিতা করেছেন দেশটির দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। বুধবার (১৮ Read more

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান
রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে জাপান

বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে কুটনৈতিক প্রচেষ্টায় বাংলাদেশের পাশে থাকবে জাপান। রোহিঙ্গা ক্রাইসিসের শুরু থেকে Read more

মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা
মানবতাবিরোধী অপরাধ: মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন আ.লীগ নেতা

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের সাবেক নেতা মোবারক হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে মৃত্যুদণ্ড দিয়েছিল, তা বাতিল করে খালাস Read more

ভাঙ্গুড়ায় পেঁয়াজের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা, স্বস্তি ফিরছে সবজির বাজারে
ভাঙ্গুড়ায় পেঁয়াজের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা, স্বস্তি ফিরছে সবজির বাজারে

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় হঠাৎ বেড়ে গেছে পেঁয়াজের দাম। মাত্র ৪ থেকে ৫ দিনের ব্যবধানে খুচরা পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম Read more

ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান
ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ধূমপান ছাড়তে বললেন এরদোয়ান

গাজায় শান্তির সমাধান খুঁজতে বিশ্বনেতারা যখন মিসরে একত্রিত হলেন, সেসময় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির কাছে ‘তামাকের বিরুদ্ধে যুদ্ধের জন্য’ একটি Read more

১ বছরের সাজা এড়াতে ১২ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না
১ বছরের সাজা এড়াতে ১২ বছর পালিয়েও শেষ রক্ষা হলো না

দীর্ঘ ১২ বছর পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি সাজাপ্রাপ্ত আলী হাসানের (৪৫)। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার গভীর রাতে তাঁকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন