বিশ্বকাপ আবারও ডাকল মিশরকে। আফ্রিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের গ্রুপে শীর্ষস্থানে থেকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে দলটি। আর এ অর্জনে বড় অবদান রেখেছেন লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। বুধবার (৮ অক্টোবর) কাসাব্লাঙ্কায় জিবুতির বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে মিশর। যেখানে জোড়া গোল করেছেন সালাহ। আর একটি গোল এসেছে ইব্রাহিম আদেলের কাছ থেকে। এই জয়ে ‘এ’ গ্রুপে মিশরের পয়েন্ট দাঁড়াল ২৩। এতে এক ম্যাচ হাতে রেখেই তারা নিশ্চিত করেছে বিশ্বকাপ।এর আগে মিশর তিনবার বিশ্বকাপে খেলেছে। ১৯৩৪, ১৯৯০ এবং ২০১৮ সালে। শেষবার দলের মূল ভরসা ছিলেন সালাহই। এবারও দলকে টেনে নিয়ে গেলেন বিশ্বকাপে। চলতি বাছাইপর্বে মিশরীয়দের হয়ে একাই করেছেন মোট ৯ গোল। বাছাইয়ের শেষ ম্যাচটি ১২ অক্টোবর, ঘরের মাঠে গিনি-বিসাউয়ের বিপক্ষে। তবে তার আগেই বিশ্বকাপ নিশ্চিত হওয়ায় সে ম্যাচে অনেকটাই নির্ভার থাকবে সালাহরা। আফ্রিকার বাকি গ্রুপগুলোতেও চলছে প্রতিযোগিতা। মিশরের মতো আগেই চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে মরক্কো ও তিউনিসিয়া। দৌড়ে আছে সেনেগাল, কেপ ভার্দ, বেনিন, আইভরি কোস্ট, আলজেরিয়া ও ঘানা।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ছাত্রদলের
সাম্য হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ ছাত্রদলের

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের অবস্থানের Read more

করিশমা কাপুরের প্রাক্তন স্বামী সুনজয় কাপুর মারা গেছেন
করিশমা কাপুরের প্রাক্তন স্বামী সুনজয় কাপুর মারা গেছেন

প্রখ্যাত পোলো খেলোয়াড়, শিল্পপতি এবং বলিউড অভিনেত্রী করিশমা কাপুরের প্রাক্তন স্বামী সুনজয় কাপুর বৃহস্পতিবার ইংল্যান্ডে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।  Read more

কাফনের কাপড় পরে ভালুকার কৃষকদের ক্ষতিপূরণ দাবি
কাফনের কাপড় পরে ভালুকার কৃষকদের ক্ষতিপূরণ দাবি

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের এক্সপেরিয়েন্স টেক্সটাইল মিলের কেমিক্যাল মিশ্রিত রঙের পানি ও অন্যান্য বর্জ্য এবং মুলতাজিম স্পিনিং মিলের গরুর গোবর Read more

যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২
যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ২

যশোরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই জন নিহত ও আরও দুই জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার Read more

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় চারজন নিহত

দিনাজপুরের বীরগঞ্জে একটি ট্রাকের সঙ্গে একটি মাই‌ক্রোবা‌সের মু‌খোমু‌খি সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এতে মাইক্রোবাসটির চালক এবং ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স Read more

লক্ষ্মীপুরে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর
লক্ষ্মীপুরে ঝড়ে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

লক্ষ্মীপুরের কমলনগরে ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে শাহনাজ বেগম কণা (৫০) নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।রোববার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন