টাঙ্গাইলে অভিনব কৌশল অবলম্বন করে খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ ও বিভিন্ন কোম্পানির সিল ব্যবহার এবং নকল কসমেটিকস ও মূল্য তালিকা না থাকায় পৃথক অভিযানে দুই প্রতিষ্ঠানকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।বুধবার (০৮ অক্টোবর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স তাহের এন্ড কোং ফিলিং স্টেশন এবং বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শহরের সাত্তার শপিং মলে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার বিক্রমহাটি এলাকায় মেসার্স তাহের এন্ড কোং ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল। এ সময় খালি গ্যাস সিলিন্ডারে এলপিজি সরবরাহ ও বিভিন্ন কোম্পানির সিল ব্যবহারের বিষয়টি প্রমাণিত হয়। পরে অবৈধভাবে গ্যাস সরবরাহ ও সিল ব্যবহার করার অভিযোগে ওই প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, বৃহস্পতিবার সকালে শহরের সাত্তার শপিং মলে নকল কসমেটিকস ও পণ্যে সঠিক মূল্য তালিকা না থাকায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।এছাড়াও তাদেরকে সতর্ক করা হয়। পাশাপাশি ভেজাল পণ্য জব্দ করা হয়। ভবিষ্যতে পুনরায় এ ধরনের অপরাধে জড়িত হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ভোক্তা অধিকার থেকে জানানো হয়।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জামায়াতের নিবন্ধন পুনর্বহালের নির্দেশ
জামায়াতের নিবন্ধন পুনর্বহালের নির্দেশ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশনের কাছে নিবন্ধন ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ Read more

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা চূড়ান্ত, রাজনৈতিক দল নিবন্ধন ও দেশীয় পর্যবেক্ষক Read more

উপজেলা প্রকৌশলী দায় এড়াতে ঠিকাদারকে নোটিশ, পরিদর্শনে এলজিইডি টিম
উপজেলা প্রকৌশলী দায় এড়াতে ঠিকাদারকে নোটিশ, পরিদর্শনে এলজিইডি টিম

বরগুনার তালতলীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় সড়কে নিম্নমানের ইট সামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঝাড়ু Read more

নভেম্বরে ইউরোপের দলের বিপক্ষে খেলবে আফঈদা-ঋতুপর্ণারা
নভেম্বরে ইউরোপের দলের বিপক্ষে খেলবে আফঈদা-ঋতুপর্ণারা

আগামী নভেম্বরের ফিফা উইন্ডোতে ইউরোপের দেশ আজারবাইজানের বিপক্ষে ঘরের মাঠে দু’টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। এছাড়াও Read more

‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর
‘আমরা প্রস্তুত, আমাদের পরীক্ষা নিও না’: হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এই উত্তেজনার মধ্যে যেকোনো ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি Read more

একই ব্যক্তি গুরুত্বপূর্ণ তিন পদে থাকতে সমস্যা দেখছে না বিএনপি
একই ব্যক্তি গুরুত্বপূর্ণ তিন পদে থাকতে সমস্যা দেখছে না বিএনপি

ক্ষমতার বিকেন্দ্রীকরণে একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা দেখছে না বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন