আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোর নিয়ন্ত্রণে রাখতে সারা দেশে অভিযান শুরু করতে যাচ্ছে যৌথবাহিনী। প্রাথমিকভাবে ৩টি লক্ষ্য নির্ধারণ করে তারা অভিযান পরিচালনা করবে।রবিবার (০৪ জানুয়ারি) কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত এক বিশেষ সভায় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ ঘোষণা দেন। তিনি আশা প্রকাশ করেন, আজকের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র জারি হয়ে যাবে। সেই পরিপত্রে উল্লেখযোগ্য বিষয়গুলো তিনি তুলে ধরেন।ইসি সানাউল্লাহ বলেন, এখন থেকে যৌথবাহিনীর অপারেশন শুরু হবে সারা দেশে। সব বাহিনী প্রধানদেরকে নিয়ে নির্বাচন কমিশনে এরইমধ্যে মিটিং হয়েছে। এ বিষয়ে সব হেডকোয়ার্টার অবগত।তিনি বলেন, যৌথবাহিনীর অভিযানের মূল লক্ষ্য হবে তিনটি। এক, অবৈধ অস্ত্র উদ্ধার। নির্বাচন সামনে রেখে যে অবৈধ অস্ত্রের সরবরাহ আছে, সেগুলো উদ্ধার করা। যেগুলোকে উদ্ধার করা সম্ভব না, সেগুলো যেন কোনো অপকর্মে ব্যবহৃত না হয়। কমিশনার সানাউল্লাহ বলেন, দুই নম্বর বিষয় হচ্ছে চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেফতার এবং আইনের আওতায় নিয়ে আসা। তিন নম্বরে নির্বাচনকেন্দ্রিক দল এবং প্রার্থীর যে আচরণবিধি আছে, সেই আচরণবিধির বড় কোন ব্যত্যয় ঘটলে তা যৌথবাহিনী দেখবে। ছোটখাটো ব্যত্যয় রুটিন যেসব কমিটি আছে তারা দেখবে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, ক্যাম্পগুলো সিল করে দিতে হবে। স্থল সীমান্ত ও সাগরপথেও নজরদারি বাড়াতে হবে। যাতে কোনোভাবেই দুষ্কৃতিকারীরা এগুলো ব্যবহার করে অপরাধ সংঘটিত করতে না পারে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আরও কিছুদিন সান্তোসেই থাকছেন নেইমার
আরও কিছুদিন সান্তোসেই থাকছেন নেইমার

বড় তারকা হলেও শিকড় ভুলে যাননি নেইমার। আর তাই হয়তো গত মৌসুমে আল হিলালের বড় অঙ্কের আর্থিক প্রস্তাব ফিরিয়ে দিয়ে Read more

ইসরায়েলের বিরুদ্ধে ৩ দিনব্যাপী ‘গ্লোবাল প্রোটেস্টের’ ডাক
ইসরায়েলের বিরুদ্ধে ৩ দিনব্যাপী ‘গ্লোবাল প্রোটেস্টের’ ডাক

গাজায় ‘অনাহারের অপরাধ বন্ধে’ ৩ দিনব্যাপী ‘গ্লোবাল প্রোটেস্টের’ ডাক দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। বুধবার (২৩ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা Read more

নাটোরে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নাটোরে মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার কান্দিভিটা নামক এলাকায় জামিয়াতুল নুরানিয়া মাদ্রাসার ৩য় তলা থেকে মোঃ সিয়াম (১৪) নামের এক Read more

চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
চট্টগ্রামে পোশাক কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নয়তলা ভবনটিতে পাঁচ শতাধিক শ্রমিক রয়েছেন বলে জানা গেছে।বৃহস্পতিবার Read more

কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা ও শর্মিলা রহমান
কোকোর কবর জিয়ারত করলেন ডা. জুবাইদা ও শর্মিলা রহমান

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান Read more

লক্ষ্মীপুরে বালুখেকো কে এই মহি উদ্দিন জনি
লক্ষ্মীপুরে বালুখেকো কে এই মহি উদ্দিন জনি

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনীমোহনের মজু চৌধুরীর হাটে বালুর ফিল্ড পরিচালনা করা ও ডাম্পট্রাক মালিক সমিতির স্বঘোষিত সভাপতি মহি উদ্দিন জনির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন