ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে পাবনার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শুধুমাত্র পাবনা-৫ (সদর) আসনে কোনো প্রার্থীর মনোনয়ন বাতিল হয়নি। এ আসনে চারজন প্রার্থীর সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফা এ ঘোষণা দেন।পাবনা-১ আসনে বাতিল হওয়া দুজন হলেন—স্বতন্ত্র প্রার্থী সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক খায়রুন নাহার খানম এবং স্বতন্ত্র প্রার্থী তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ইউনুস আলী।পাবনা-২ আসনে বাতিল হওয়া একজন হলেন গণফোরামের প্রার্থী শেখ নাসির উদ্দিন। পাবনা-৩ আসনে বাতিল হওয়া একজন হলেন গণধিকার পরিষদের প্রার্থী হাসানুল ইসলাম রাজা (জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা)।পাবনা-৪ আসনে বাতিল হওয়া একজন হলেন স্বতন্ত্র প্রার্থী ও ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টু।সমর্থক ভোটার তালিকায় স্বাক্ষরসহ তথ্যগত ভুল থাকা, মনোনয়নপত্রের সঙ্গে আয়কর রিটার্নের কপি জমা না দেওয়া এবং আয়কর বকেয়া থাকায় এসব মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ মোস্তফা জানান, বাতিল হওয়া প্রার্থীরা ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি মিথ্যা: প্রেস উইং
আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি মিথ্যা: প্রেস উইং

সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে বলে বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। তবে Read more

গাজায় স্থায়ীভাবে বিকলাঙ্গ হওয়ার ঝুঁকিতে ৬ লাখ শিশু
গাজায় স্থায়ীভাবে বিকলাঙ্গ হওয়ার ঝুঁকিতে ৬ লাখ শিশু

ইসরায়েল অব্যাহতভাবে গাজায় ওষুধ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয়ায় প্রায় অর্ধ মিলিয়নের বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় Read more

চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা অস্ত্র সহ গ্রেপ্তারের ১০ ঘন্টার মাথায় দল থেকে বহিস্কার
চুয়াডাঙ্গায় ছাত্রদল নেতা অস্ত্র সহ গ্রেপ্তারের ১০ ঘন্টার মাথায় দল থেকে বহিস্কার

চুয়াডাঙ্গায় আগ্নেয়াস্ত্রের অংশ বিশেষ ও দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ছাত্রদল নেতা নাজমুল আরেফিন কিরণকে ১০ ঘন্টার মাথায় দল থেকে বহিস্কার করা Read more

একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার
একই রশিতে ঝুলন্ত মা-ছেলের মরদেহ উদ্ধার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ঘরের আড়ার সঙ্গে একই রশিতে ঝুলন্ত অবস্থায় এক নারী ও তাঁর চার বছরের ছেলের মরদেহ উদ্ধার করেছে Read more

জাপান পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল
জাপান পৌঁছেছে এনসিপির প্রতিনিধি দল

জাপানের রাজধানী টোকিওতে পৌঁছেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রতিনিধিদল। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৬টা ৩০ মিনিটে নারিতা আন্তর্জাতিক Read more

গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে
গোলাপগঞ্জে সুরমা নদীর ভাঙনে বেড়িবাঁধ বিলীন, পৌর শহর হুমকিতে

সিলেটের গোলাপগঞ্জে বেড়ি বাঁধ ভেঙে বিলীন হয়ে গেছে। এতে ঝুঁকির মধ্যে পড়েছে পৌর শহরসহ আশপাশের এলাকা। বন্ধ হয়ে গেছে এলাকার যান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন