নড়াইলের লোহাগড়া উপজেলায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম সৈয়দ মাসুম বিল্লাহ (২০)। নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যা।শুক্রবার (১ আগস্ট) সকাল ১১টার পরে গোপালগঞ্জ ও নড়াইল সীমান্তবর্তী কাশিয়ানী এলাকার মধুমতি সেতু থেকে অচেতন অবস্থায় এক ইজিবাইক চালক মাসুমকে উদ্ধার করে। পরে মাসুমকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা নেওয়ার প্রস্তুতিকালে দুপুর দুইটার দিকে তার মৃত্যু হয়।নিহত সৈয়দ মাসুম বিল্লাহ লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মৃত সৈয়দ রকিবুল ইসলামের ছেলে।স্বজনরা জানান, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা গ্রামের শিমুল সরদারের মেয়ে সাথী খাতুনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল মাসুমের। কিন্তু হঠাৎ সাথীর অন্যত্র বিয়ের খবর শুনে মাসুম ঢাকায় কর্মস্থল থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। শুক্রবার সকালে লোহাগড়ার একটি বিউটি পার্লারে তারা দেখা করেন। সেখানে সাথীর পরিবারের সদস্যরা মাসুমের উপস্থিতি মেনে নিতে না পেরে তাকে হুমকি দেন বলে অভিযোগ মাসুমের পরিবারের। এরপর বেলা সাড়ে ১১টায় গুরুতর আহত অবস্থায় তাকে মধুমতি সেতুতে পাওয়া যায়। সেখান থেকে এক ইজিবাইক চালক তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতিকালে দুপুর ২টার দিকে মাসুম মারা যায়। মৃত্যুর খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। শুক্রবার রাতে পুলিশ মরদেহটির সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে তা ময়নাতদন্তে পাঠায়।মৃত মাসুমের পরিবারের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং সাথীর পরিবারের সদস্যরাই মাসুমকে হত্যার পরিকল্পনা করে তাকে মেরে ফেলেছে।এ ঘটনায় অভিযুক্ত মাসুমের প্রেমিকা সাথী খাতুন বা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি।লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম শনিবার সকাল ১০টায় মুঠোফোনে বলেন, ‘আমরা মাসুম বিল্লাহকে মৃত অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে থানায় নিয়ে আসি। লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাদের জানানো হয় তিনি দুর্ঘটনায় নিহত হন। ঘটনাটি ঘটেছে কাশিয়ানী থানা এলাকায়। কাশিয়ানী থানায় মেসেজ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বিজনেস রিভিউ জার্নাল প্রকাশ
নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রথম বিজনেস রিভিউ জার্নাল প্রকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে প্রথমবারের মতো প্রকাশিত হলো ডাবল ব্লাইন্ড পিয়ার রিভিউড গবেষণা জার্নাল Read more

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল
সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

সরকারি কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধন করার নির্দেশনা বাতিল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক Read more

ছাত্রশিবিরের ‘বেঈমানি’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: উমামা ফাতেমা
ছাত্রশিবিরের ‘বেঈমানি’ ইতিহাসের পাতায় লেখা থাকবে: উমামা ফাতেমা

গভীর রাতে ভোট বর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের স্বতন্ত্র ভিপি প্রার্থী উমামা ফাতেমা অভিযোগ করে বলেছেন, Read more

শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই এ দেশ স্বাধীন হয়েছে: সরওয়ার নিজাম
শহীদ জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই এ দেশ স্বাধীন হয়েছে: সরওয়ার নিজাম

চট্টগ্রাম-১৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম বলেছেন, 'শহীদ জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট Read more

লাগেজে নয়, পাঞ্জাবির পকেটে মিলল কোটি টাকার স্বর্ণ
লাগেজে নয়, পাঞ্জাবির পকেটে মিলল কোটি টাকার স্বর্ণ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই ব্যক্তির পাঞ্জাবির পকেটে তল্লাশি চালিয়ে ২১ ও ২২ ক্যারেটের ৮৯৬ গ্রাম সোনার গহনা জব্দ Read more

ভারতের সঙ্গে মিলিয়ে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
ভারতের সঙ্গে মিলিয়ে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা

বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞার সময়সীমা পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে প্রতিবছর ১৫ এপ্রিল (১৪ এপ্রিল দিবাগত মধ্যরাত) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন