বাগেরহাটে ভোটার কম হওয়ায় সংসদীয় আসন কমানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। সেইসঙ্গে গাজীপুরে ভোটার বেশি হওয়ায় আসন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার।আনোয়ারুল ইসলাম সরকার জানান, গাজীপুর জেলায় সবচেয়ে বেশি ভোটার রয়েছেন। এজন্য গাজীপুরে একটি আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। এছাড়া বাগেরহাটে ভোটার সংখ্যা কম হওয়ায় এ জেলা থেকে একটি আসন কমানোর জন্য প্রস্তাব দিয়েছে কমিটি।তিনি আরও বলেন, সংবিধানের ১১৯-১২৪ ধারা অনুযায়ী জাতীয় নির্বাচনে সীমানা নির্ধারণ করার দায়িত্ব কমিশনের। এই সীমানা নির্ধারণে কিছু বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়। ঐকমত্য কমিশনের সুপারিশ নেওয়া হয়। একটা বিশেষজ্ঞ টিম গঠন করা হয়। নানা বিষয় গুরুত্ব দিয়ে সীমানা নির্ধারণ করা হয়। ২০২২ সালের জনশুমারির কিছু তথ্য নেওয়া হয়।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরের সংবাদ প্রকাশ: ঘুষ নেওয়া সেই সেকেন্ড অফিসার ক্লোজড
সময়ের কণ্ঠস্বরের সংবাদ প্রকাশ: ঘুষ নেওয়া সেই সেকেন্ড অফিসার ক্লোজড

অবশেষে ব্যবস্থা নেওয়া হয়েছে কক্সবাজারের চকরিয়া থানার সেকেন্ড অফিসার ফজলে রাব্বি ইশানের বিরুদ্ধে, যিনি অনুনয়-অনুরোধ উপেক্ষা করে মামলার আসামিপক্ষের কাছ Read more

ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস
ডাব খেয়ে গাছের চূড়ায় যুবকের ঘুম, উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ডাব পাড়তে উঁচু নারিকেল গাছে ওঠেন শাহেন শাহ আলী (৩৫)। এরপর একটি ডাবের পানি পান করে গাছের চূড়ায় ঘুমিয়ে পড়েন। Read more

বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাকৃবিতে হল ত্যাগের নির্দেশ প্রত্যাখ্যান করে শিক্ষার্থীদের বিক্ষোভ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড (বি.এসসি ইন ভেট ও এএইচ) ডিগ্রির দাবিতে আন্দোলনরত নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলায় অন্তত ১০ Read more

‘আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু’, সহযোদ্ধাকে জানিয়েছিলেন এনসিপির রুমী
‘আমার জন্য অপেক্ষা করছে মৃত্যু’, সহযোদ্ধাকে জানিয়েছিলেন এনসিপির রুমী

রাজধানীর হাজারীবাগে একটি বেসরকারি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাতারা রুমীর ঝুলন্ত লাশ উদ্ধারের খবর দিয়েছে পুলিশ। Read more

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম।কমানোর ঘোষণা দেওয়ার দুইদিন পর আজ সোমবার স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন