মহানবী হযরত মুহাম্মদ (সা.) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দূরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা) উপলক্ষে এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, মহানবী (সা.) আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগ দূরীভূত করে ইসলাম কায়েমের মাধ্যমে সত্য, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠিত করেছিলেন। সমাজে অবহেলিত, নির্যাতিত, বঞ্চিত ও দু:খী মানুষের সেবা, পরস্পরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, পরমতসহিষ্ণুতা, দয়া ও ক্ষমা গুণ, শিশুদের প্রতি দায়িত্ব এবং নারী জাতির মর্যাদা প্রতিষ্ঠায় মহানবীর (সা.) আদর্শ অতুলনীয় এবং তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত।তিনি বলেন, ঈদে মিলাদুন্নবী, এই দিনটি মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর দুনিয়াতে আগমনের আনন্দ ও তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয়। যিনি মানবজাতিকে পরিশোধন করেন এবং তাদের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন ও কাজের কথা শিক্ষা দেন। পৃথিবীতে সৃষ্টির সেরা মানব বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর আগমন দিবস মর্যাদাবান, গুরুত্ববহ এবং আনন্দের। আল্লাহর প্রতি ঈমান ও মানবতার পথপ্রদর্শনকারী মহানবীর ধরাপৃষ্ঠে আবির্ভাবের দিন আজ।তারেক রহমান বলেন, মহানবী (সা.) সারা বিশ্বের জন্য রহমতস্বরূপ, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সব থেকে বড় উপহার বা এহসান। আল্লাহ তা’আলা তাকে দিয়েছেন মহিমান্বিত মর্যাদা। পৃথিবীতে মানুষ ইহজগৎ ও পরজগতের মুক্তির সন্ধান পায় এই দিনে। হযরত মুহম্মদ (সা.) এর আবির্ভাব ছিল একটি আলোকিত বিস্ময়। মানবজাতি তার আগমনে নিজেদের কল্যাণ ও শান্তির নিশ্চয়তা লাভসহ জগতের সমস্ত অন্যায়-অবিচার, কুসংস্কার, নিপীড়ন-নির্যাতন এবং বৈষম্যের ঘোর অন্ধকার যুগ থেকে নিষ্কৃতি লাভের সন্ধান পায়। সেজন্যই তিনি হয়েছেন মানবতার মুক্তির দিশারী।তিনি বলেন, মানুষ ন্যায় ও সৎ পথে চলার অনুকরণীয় দৃষ্টান্ত লাভ করে রাসূলের (সা.) দেখানো পথে। নিজ যোগ্যতা, সততা, মহানুভবতা, সহনশীলতা, কঠোর পরিশ্রম, আত্মপ্রত্যয়, অসীম সাহস, ধৈর্য, সৃষ্টিকর্তার প্রতি অগাধ বিশ্বাস, নিষ্ঠা ও অপরিসীম দু:খ যন্ত্রণা ভোগ করে তিনি তার উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল-কোরআনের বাণী তথা তওহীদ প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করেন। অন্ধকারের যুগ তথা আইয়ামে জাহেলিয়াতের আমলে আইন, বিচার ও প্রশাসনসহ সর্বক্ষেত্রে বিদ্যমান ব্যভিচার-অনাচারের অরাজকতা বিরাজমান ছিল। এই সময় যার আগমন হয়েছিল তিনি হলেন রহমাতুল্লিল আলামীন।তারেক রহমান বলেন, আমি আল্লাহ রাব্বুল আল-আমিনের নিকট প্রার্থনা করি মহানবী (সা.) এর শিক্ষা, আদর্শ ও ত্যাগের মহিমা আমরা সবাই যেন নিজেদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি। আমি পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের মুসলিম ভাই-বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শেষ নবী সাইয়েদুল মুরছালিন হযরত মোহাম্মদ (সা.) এর জন্য অসংখ্য দরুদ ও তার প্রতি সালাম জানাই।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের কাজ দিলে শাস্তির হুঁশিয়ারি
মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের কাজ দিলে শাস্তির হুঁশিয়ারি

মালয়েশিয়ায় অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে ধরপাকড় অভিযান জোরদার করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। সাম্প্রতিক ইমিগ্রেশন বিভাগের প্রধান জাকারিয়া বিন শাব্বান এক ঘোষণায় Read more

ট্রাম্পের সঙ্গে আলোচনা ছিল চমৎকার, তবে ‘সেরা’ নয়: জেলেনস্কি
ট্রাম্পের সঙ্গে আলোচনা ছিল চমৎকার, তবে ‘সেরা’ নয়: জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনা ‘খুব চমৎকার হয়েছে’ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির, তবে এটিকে ‘সেরা বৈঠক’ Read more

খানসামায় গ্যাসের কৃত্রিম সংকট, ভুক্তভোগী সাধারণ মানুষ
খানসামায় গ্যাসের কৃত্রিম সংকট, ভুক্তভোগী সাধারণ মানুষ

দিনাজপুরের খানসামা উপজেলায় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকারি নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার Read more

টাংগুয়ার হাওর, বালু লুটপাট, শ্রমিক সার্থরক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন
টাংগুয়ার হাওর, বালু লুটপাট, শ্রমিক সার্থরক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জে রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র পুনরুদ্ধার, বালু লুটপাট বন্ধ, শ্রমিক সার্থ রক্ষা এবং পরিবেশ সুরক্ষার দাবিতে মানববন্ধন Read more

জানা গেল কত টাকা জমেছে পাগলা মসজিদের অ্যাকাউন্টে
জানা গেল কত টাকা জমেছে পাগলা মসজিদের অ্যাকাউন্টে

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের অ্যাকাউন্টে এ পর্যন্ত জমা হয়েছে মোট ৮০ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৫৭৬ টাকা। কিশোরগঞ্জ জেলা Read more

ইসরায়েলি ২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি
ইসরায়েলি ২০ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছে ১৯৫০ ফিলিস্তিনি বন্দি

অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে বড় ধরনের বন্দিবিনিময় প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। হামাসের এক শীর্ষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন