কয়েকদিন আগে ঢাকার সড়কে এক পথচারীকে মারধরের ঘটনায় ভাইরাল হয়েছিলেন রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ঘটনাটি আদালত পর্যন্তও গড়ায়। বহুল আলোচিত সেই মডেল এবার বাংলাদেশেই বিয়ে করেছেন।সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও শেয়ার করে নিজের বিয়ের খবর নিশ্চিত করেন মনিকা কবির। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “আমরা বিয়ে করেছি।”ভিডিওতে দেখা যায়, ঘরোয়া পরিবেশে মালা বদলের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন মনিকা ও ওয়াহিদ জামান। পুরো ভিডিওজুড়ে তাদের আনন্দঘন মুহূর্ত ও খুনসুটি নেটিজেনদের নজর কেড়েছে।তবে এই বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই দম্পতিকে শুভকামনা জানালেও কেউ কেউ প্রশ্ন তুলেছেন ভিন্নভাবে। মন্তব্যের ঘরে অনেকে জানতে চেয়েছেন, বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার উদ্দেশ্যেই কি মনিকা কোনো বাংলাদেশি নাগরিককে বিয়ে করলেন?এটি কি সত্যিকারের সম্পর্ক, নাকি নাগরিকত্ব পাওয়ার লক্ষ্যে করা কোনো চুক্তিভিত্তিক বিয়ে—এমন সন্দেহও প্রকাশ করছেন অনেকে।কয়েকদিন আগে রাজধানীর সড়কে এক পথচারীকে হেনস্তার অভিযোগে মনিকা কবিরের বিরুদ্ধে মামলা করা হয়। এ সময় তিনি দেশের বিভিন্ন স্থানীয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করছিলেন।আরএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গাজীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গাজীপুরে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের সদর থানার রাজেন্দ্রপুর চৌরাস্তা পুরাতন যাত্রী ছাউনির সামনে থেকে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে গাজীপুর মহানগর Read more

সখীপুরে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু
সখীপুরে বিদ্যুৎপৃষ্টে কৃষকের মৃত্যু

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবুল কাশেম(৬২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।সোমবার(৭ জুলাই) উপজেলার কাকড়াজান ইউনিয়নের টিকুরিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারসূত্রে জানা Read more

চট্টগ্রামে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামে ছুরিকাঘাতে পোশাককর্মী খুন, স্বামী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর বন্দর থানার মধ্যম হালিশহর এলাকায় পারিবারিক কলহের জেরে নির্মমভাবে খুন হয়েছেন এক পোশাকশ্রমিক নারী। নিহতের নাম চাঁদনী খাতুন Read more

স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে
স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে

জ্ঞাত আয়বহির্ভূত ৭৫ কোটি ৮০ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার Read more

কুমিল্লায় পলিথিন ও মূল্য তালিকা না থাকায় মেঘনায় চার দোকানে জরিমানা
কুমিল্লায় পলিথিন ও মূল্য তালিকা না থাকায় মেঘনায় চার দোকানে জরিমানা

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পলিথিন ব্যবহার ও মূল্য তালিকা প্রদর্শন না করায় চারটি দোকানকে মোট ৬ Read more

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস
ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।বুধবার (১৮ জুন) দুপুর Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন