পঞ্চগড় সদর উপজেলার ব্যারিস্টার বাজার এলাকা থেকে জালনোট তৈরির সরঞ্জাম, বিশেষ ধরনের কাগজ ও এক বস্তা জাল টাকাসহ তিনজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ মে) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটককৃতরা হলেন, পঞ্চগড় সদর ইউনিয়নের মালানি পাড়া এলাকার আবুল হোসেনের ছেলে সবুজ মিয়া, শাহারুল ইসলামের ছেলে শাহ আলম এবং দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশনের যাত্রাবাড়ী থানার বড় জোয়ারসাহারা এলাকার লতিফ সরদারের ছেলে সোহেল মাহমুদ।ডিবি (ডিএমপি) সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সোহেল মাহমুদের গতিবিধি নজরে রাখছিল গোয়েন্দা সংস্থা। তার সন্দেহজনক চলাফেরা পর্যবেক্ষণের পর সোমবার ব্যারিস্টার বাজার এলাকায় অভিযান চালানো হয়। সেখানে শাহ আলমের মালিকানাধীন মুরগির দোকান থেকে তিনজনকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সবুজ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে জালনোট তৈরির সরঞ্জাম, জালনোট তৈরির কাগজ ও এক বস্তা জাল টাকা উদ্ধার করা হয়।এই বিষয়ে পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী বলেন, গতকাল জাল নোট তৈরির অভিযোগে ঢাকার ডিবি পুলিশের একটি টিম তিনজনকে আটক করেছে বলে শুনেছি। তবে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাঘায় শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যা শুরু
বাঘায় শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যা শুরু

শীতের আগমন শুরু হলেই রাজশাহীর বাঘায় শুরু হয় খেজুর গাছের পরিচর্যা। শীত মৌসুমে খেজুর গাছের রস সংগ্রহ করে তা থেকে Read more

হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের
হজ শেষে দেশে ফিরেছেন প্রায় ৬৫ হাজার হাজি, মৃত্যু ৪২ জনের

হজ পালন শেষে এখন পর্যন্ত ৬৪ হাজার ৮৬৪ জন বাংলাদেশি হাজি দেশে ফিরে এসেছেন। এছাড়া পবিত্র হজ পালন করতে গিয়ে Read more

শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ১৫
শ্রীলঙ্কায় বাস খাদে পড়ে নিহত ১৫

শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চল কোটমালেতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৫ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩০ জন। নিহত এবং Read more

শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
শিক্ষার্থীকে বলৎকারের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

নোয়াখালীর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে (১১) বলৎকারের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।  শুক্রবার (৩ এপ্রিল) আসামিকে নোয়াখালী চীফ Read more

মালয়েশিয়ায় জাল ভিসা সিন্ডিকেটের ছয় সদস্য গ্রেপ্তার
মালয়েশিয়ায় জাল ভিসা সিন্ডিকেটের ছয় সদস্য গ্রেপ্তার

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান পুডু এলাকায় চালানো এক বিশেষ অভিযানে ‘জাকির সিন্ডিকেট’ নামের একটি জাল ভিসা চক্রের তিন বাংলাদেশি সদস্যকে Read more

জামিন পেলেন তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শিক্ষক
জামিন পেলেন তারেক রহমানকে কটূক্তির অভিযোগে গ্রেপ্তার শিক্ষক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ৫৪ ধারায় গ্রেপ্তার শিক্ষক এ কে এম শহিদুল ইসলামের জামিনের আবেদন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন