আইসিইউতে লাইফ সাপোর্টে থারা পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন টগবগে তরুণ মো. ফাহিম (২০)। চট্টগ্রামের কর্ণফুলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে টানা পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বুধবার (২২ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।গত শনিবার (১৮ অক্টোবর) আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার পথে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন ফাহিম। নিহত ফাহিম পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ডুয়ারপাড়া গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর দুপুরে ফাহিম তার এক বান্ধবীকে নিয়ে মোটরসাইকেলযোগে পারকি সমুদ্র সৈকতে যাচ্ছিলেন। কর্ণফুলী উপজেলার ডাকপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে পড়ে যায়। এতে ফাহিমের মাথা ও হাতে গুরুতর আঘাত লাগে এবং তার সঙ্গী আহত হন।দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে ফাহিমকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।অবস্থার অবনতি হলে পরবর্তীতে তাকে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। তবে টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে বুধবার সকালে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।নিহতের বন্ধু এম এ সিজান বলেন, “ফাহিম ছিল আমাদের সবার প্রিয় বন্ধু। সবসময় হাসিখুশি আর প্রাণবন্ত ছিল সে। দুর্ঘটনার পর থেকে আমরা সবাই তার জন্য প্রার্থনা করছিলাম। পাঁচ দিন ধরে সে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের ছেড়ে চলে গেল। বিশ্বাসই হচ্ছে না, এভাবে বন্ধুকে হারাতে হবে।”স্থানীয়দের মতে, ফাহিম ছিলেন মিশুক ও প্রাণবন্ত স্বভাবের এক তরুণ। তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ত্রিপুরায় বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের বৈঠক
ত্রিপুরায় বিজিবি-বিএসএফ উচ্চপর্যায়ের বৈঠক

বাংলাদেশ-ভারত প্রতিবেশী দুই দেশের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) রিজিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্ত সৌজন্য বৈঠক অনুষ্ঠিত Read more

ভূমিকম্পে কাঁপলো সিলেট
ভূমিকম্পে কাঁপলো সিলেট

সিলেট নগরীসহ আশপাশের এলাকায় ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। হঠাৎ ভবন দুলে ওঠায় মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।রবিবার (২১ সেপ্টেম্বর) Read more

গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা
গাজীপুরে মায়ের উপর নির্যাতন, ছেলেকে মাটিতে পুঁতে দিল ক্ষুব্ধ জনতা

গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের লাগাতার নির্যাতনে অতিষ্ঠ হয়ে এক অসহায় মা প্রতিবেশীদের কাছে বিচার চান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী ওই যুবককে Read more

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিলেন পুতিন
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুঁশিয়ারি দিলেন পুতিন

ইউক্রেনকে দূরপাল্লার টমাহক মিসাইল সরবরাহ করলে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছিন্ন করার হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।রবিবার (০৫ অক্টোবর) এক Read more

বিএনপি শিগগিরই ‘গ্রিন সিগন্যাল’ দেবে: সালাহউদ্দিন
বিএনপি শিগগিরই ‘গ্রিন সিগন্যাল’ দেবে: সালাহউদ্দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। খুব শিগগিরই আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন Read more

ঢাকায় কমবে দিনের তাপমাত্রা
ঢাকায় কমবে দিনের তাপমাত্রা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় দিনে শীত বাড়বে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলেও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন