সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নুরুল হুদাকে গ্রেফতার করা হয়েছে।রোববার (২২ জুন) সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরায় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।উত্তরা-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, সাবেক সিইসি এ কে এম নুরুল হুদার বিরুদ্ধে মামলা রয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।এদিকে আজ রোববার রাজধানীর শেরেবাংলা নগর থানায় প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।মামলার আবেদন জমা দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. সালাহ উদ্দিন খানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল।যে ২৪ জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করা হয়, তাদের মধ্যে আছেন ২০১৪ সালের নির্বাচনের তৎকালীন সিইসি কাজী রকিব উদ্দিন আহমেদ, নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক, আবু হানিফ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী, শাহ নেওয়াজ ও তৎকালীন নির্বাচন সচিবসহ প্রধান নির্বাচন কমিশন অফিসের অন্যান্য কর্মকর্তা।এই তালিকায় আরও আছেন জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকারসহ অন্যান্য সরকারি কর্মকর্তা।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত
বগুড়ার নন্দীগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

বগুড়ার নন্দীগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত ব্যবসায়ী আবু বক্কর সিদ্দিকী (২৫) মারা গেছেন। শনিবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান Read more

গাইবান্ধা জেনারেল হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ৩ শিশু ভর্তি
গাইবান্ধা জেনারেল হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ৩ শিশু ভর্তি

গাইবান্ধা জেনারেল হাসপাতালে হামের লক্ষণ নিয়ে তিন শিশু ভর্তি হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার—এই দুদিনে শিশুরা হাসপাতালের ‘হাম আইসোলেশন ওয়ার্ডে’ Read more

দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর
দেশে স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে ভরিতে ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। সবশেষ সমন্বয়কৃত দামেই দেশের Read more

দেবীগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার
দেবীগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার

পঞ্চগড়ের দেবীগঞ্জে বিরল প্রজাতির একটি হিমালয়ান শকুন উদ্ধার করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে উপজেলার চিলাহাটি ইউনিয়নের ভাউলাগঞ্জ বানিয়াপুর প্রধান Read more

রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত
রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করলো ভারত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মস্কোর বৃহত্তম ২টি তেল কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পর রুশ অপরিশোধিত তেল কেনা বন্ধ করে Read more

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় মিলেছে
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২ জনের পরিচয় মিলেছে

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় বাস ও ট্রেন সংঘর্ষে নিহত হওয়া ১২ জনের পরিচয় জানা গেছে। কুমিল্লা মেডিকেল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন