ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার (০৭ মে) রাত ১২টাই রাজধানীর বসুন্ধরা থেকে উত্তরা পশ্চিম থানা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করে।উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান হাফিজ এই গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এদিন রাত ১২টার দিকে উত্তরার জোনাল এসি ও পশ্চিম থানার ওসির নেতৃত্বে বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সাবেক এমপি হাবিব হাসানের ভাই নাদিম হাসানকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারের পর তাকে উত্তরা পশ্চিম থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।এমপি হাবিব হাসান মাত্র তিন বছর সংসদ সদস্য ছিলেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের উপনির্বাচনে অংশ নিয়ে ২০২০ সালের নভেম্বর ঢাকা-১৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এই আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী এ্যাডভোকেট সাহারা খাতুন মারা যাওয়ার কারণে আসনটি শূন্য হয়।হাবিব হাসান এমপি থাকাকালীন তিন বছরে অন্তত শত কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ আছে।স্থানীয়রা জানান, এমপি ও মহানগর উত্তর আওয়ামী লীগের পদের অপব্যবহার করে হাবিব নানা দুর্নীতি ও অনৈতিক কার্যক্রম জড়িয়ে নিজের, স্ত্রী-ছেলে ও ভাইদের নামে কোটি কোটি টাকার সম্পদ গড়েন।প্রসংগত, গত সেপ্টেম্বরে উত্তরার ৭ নম্বর সেক্টরে হাবিব হাসানের ছেলে আবির হাসান তামিমের শ্বশুরবাড়িতে যৌথ বাহিনী ও উত্তরা পশ্চিম থানা পুলিশ অভিযান চালিয়ে ১ কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা, ৬৫টি ১০০ ইউএস ডলারের নোটসহ বিভিন্ন দেশের মুদ্রা, ৩টি পুলিশ লেখা বুলেট প্রুফ জ্যাকেট, ১টি ল্যান্ড ক্রুজার জিপ গাড়ি ও ১টি হ্যারিয়ার জিপ গাড়ি উদ্ধার করে।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ
হবিগঞ্জে অর্ধশতাধিক অবৈধ দোকানপাট উচ্ছেদ

হবিগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে উচ্ছেদ অভিযান চালিয়েছে যৌথবাহিনী। বুধবার (২৩ জুলাই) বিকালে হবিগঞ্জ পৌরসভার সহযোগিতায় পথচারী ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে Read more

কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩
কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের বাবা ও ছেলে এবং অপর এক তরুণীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন Read more

আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

আলফাডাঙ্গা ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন Read more

বিদায়ী সপ্তাহে ডিএসই-সিএসই এর মূলধন কমেছে ১ হাজার ৮৮৬ কোটি টাকা
বিদায়ী সপ্তাহে ডিএসই-সিএসই এর মূলধন কমেছে ১ হাজার ৮৮৬ কোটি টাকা

দেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে বিদায়ী সপ্তাহের (১৩ থেকে ১৭ এপ্রিল) Read more

আশুলিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
আশুলিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

আশুলিয়ায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও যুবলীগের নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা ইন্টারনেট মিলন মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার Read more

মহাসড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সড়ক প্রশস্তকরণ
মহাসড়কে বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সড়ক প্রশস্তকরণ

বৈদ্যুতিক খুঁটি অপসারণ না করেই প্রশস্ত করা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ—সোনামসজিদ মহাসড়ক। এ সড়কটি ৬ দশমিক ২ মিটার থেকে উন্নীত করা হচ্ছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন