আফগানিস্তানের পূর্বাঞ্চলে ৬ মাত্রার ভূমিকম্পে সময়ের সঙ্গে সঙ্গে মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ছেই চলছে। ভূমিকম্পে ধসে পড়েছে বহু স্থাপনা। উদ্ধারকর্মীরা ভূমিকম্পে এখন পর্যন্ত ৬২২ জনের মরদে উদ্ধার করেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  এ ঘটনায় আহত হয়েছে ১ হাজার ৫০০ জন।যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার (৩১ আগস্ট) রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও ৩টি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।আনাদোলু সংবাদ সংস্থা আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে আফগানিস্তানের রাজধানী কাবুলে বেশ কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া যায়। প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন অনুভূত হয়েছে।কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি এবং চাপা দারা জেলায় হতাহতের খবর পাওয়া গেছে।ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ৬.০ মাত্রার ভূমিকম্পটি নাঙ্গাহার প্রদেশের জালালাবাদ শহর থেকে ২৭ কিলোমিটার (১৭ মাইল) পূর্বে কেন্দ্রস্থল ছিল। এটি মাত্র ৮ কিলোমিটার (৫ মাইল) গভীরতায় ঘটেছিল। কিছুক্ষণ পরে, নাঙ্গাহারের বাসাউলের কাছে আরও একটি ৪.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।‘ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল কুনার প্রদেশে। কুনার প্রদেশের পুরো গ্রামগুলি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’পরিস্থিতি মোকাবিলায় দেশটির সরকার কাবুল এবং নিকটবর্তী প্রদেশগুলো থেকে ক্ষতিগ্রস্ত পরিবার ও মানুষকে উদ্ধারে জরুরি দল মোতায়েন করছে।২০২৩ সালের অক্টোবরে, পশ্চিম আফগানিস্তানে একটি ভূমিকম্প আঘাত হানে, সেখানকার সরকারের মতে, কমপক্ষে ২ হাজার ৪০০ জন নিহত হয়।সূত্র: আলজাজিরাএইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়
পাকা আমে থাকা যে উপাদানের জন্য ঘুম পায়

আমকে বলা হয় ফলের রাজা। গ্রীষ্মের এই ভরা মৌসুমে বাজার এখন বিভিন্ন ধরনের আমে সয়লাব। আর পাকা আম খেতে বেশ Read more

উখিয়ায় যুবদল নেতার মাদক চক্রে র‍্যাবের হানা, গ্রেপ্তার ২ নারী
উখিয়ায় যুবদল নেতার মাদক চক্রে র‍্যাবের হানা, গ্রেপ্তার ২ নারী

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং এখন মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। প্রতিদিনই এখানে প্রকাশ্যে চলছে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের বেচা–বিক্রি। মাদক ব্যবসায় অমিল Read more

‘আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না’
‘আবর্জনা আপলোড করা কারও কাজ হতে পারে না’

জনপ্রিয় মডেল অভিনেত্রী পিয়া জান্নাতুল। তিনি ২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব অর্জন করেন। ‘চোরাবালি’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার Read more

সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আনোয়ারার টিইও বদলি, না মানলে স্ট্যান্ড রিলিজ
সময়ের কণ্ঠস্বরে সংবাদের পর আনোয়ারার টিইও বদলি, না মানলে স্ট্যান্ড রিলিজ

নারী শিক্ষকের মাতৃত্বকালীন ছুটি সংক্রান্ত বিষয়ে অশোভন মন্তব্য করে বিতর্কের জন্ম দেওয়া চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (টিইও) Read more

মুসলিম দেশগুলো জমি দিলে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে পারে: মার্কিন রাষ্ট্রদূত
মুসলিম দেশগুলো জমি দিলে ফিলিস্তিন রাষ্ট্র গঠিত হতে পারে: মার্কিন রাষ্ট্রদূত

মুসলিম দেশগুলোর রয়েছে ইসরায়েলের তুলনায় ৬৪৪ গুণ বেশি জমি। তাই তারা চাইলে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য কিছু জমি দিতে পারে বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন