নওগাঁর সাপাহারে আম মৌসমে দীর্ঘ কয়েক বছরের যানজট কমাতে উপজেলা প্রশাসন কর্তৃক সর্বসাধারনের জন্যে কড়া সতর্কবাতা ও বিশেষ নির্দেশনা জারি করেছে। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সেলিম আহমেদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২২ মে থেকে এ নির্দেশনা কার্যকর হবে।বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সাপাহার জিরো পয়েন্ট এলাকায় কোনো ধরনের যাত্রী উঠানামা বা যানবাহন পার্কিং করা যাবে না। যানজট নিরসনে বিভিন্ন এলাকার যাত্রীদের জন্য নির্ধারিত স্থান নির্ধারণ করা হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, নওগাঁ, পত্নীতলা ও জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত যানবাহন গোডাউনপাড়া মোড় এবং পোরশাগামী যাত্রী সাধারণ জয়পুর ফিলিং স্টেশন মোড় ব্যবহার করবে। তিলনাগামী যাত্রীরা পশু হাসপাতাল অফিসের সামনে উঠানামা করবেন। খঞ্জনপুর ও জবই থেকে আগত যানবাহনের জন্য নির্ধারিত স্থান পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এবং আগ্রাদ্বিগুন গামী যানবাহন মহিলা কলেজ রাস্তার সম্মুখে পার্কিং ও যাত্রী উঠানামা করবে।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৮টি গুরুত্বপূর্ণ পয়েন্ট যানজটমুক্ত রাখার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে স্থানীয় পর্যায়ে জনবল নিয়োগ করা হবে।উপজেলা প্রশাসন সতর্ক করে জানিয়েছে, নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও আমচাষিরা বলেন, “প্রতি বছর আম মৌসুমে যানজটের কারণে চরম দুর্ভোগ পোহাতে হয়। প্রশাসনের এ পদক্ষেপে স্বস্তি মিলবে।”সাপাহার উপজেলা প্রশাসন সকলের সহযোগিতা কামনা করেছে যাতে আম মৌসুমে স্বাভাবিক ও নিরাপদ পরিবেশ বজায় রাখা যায়।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ট্রাম্প ও নেতানিয়াহুকে অভিনন্দন জানালেন মোদি
ট্রাম্প ও নেতানিয়াহুকে অভিনন্দন জানালেন মোদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৃহস্পতিবার Read more

৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস
৮৮ বছর বয়সে মারা গেলেন পোপ ফ্রান্সিস

ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস মারা গেছেন। সোমবার  (২১ এপ্রিল) তিনি মারা যান বলে জানিয়েছে ভ্যাটিকান। ভ্যাটিকানের কাসা সান্তা Read more

গুরুতর অসুস্থ নুসরাত ফারিয়া
গুরুতর অসুস্থ নুসরাত ফারিয়া

থাইল্যান্ডে যাওয়ার সময় গত ১৮ মে সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন Read more

ঈদযাত্রা: ২ জুনের ট্রেনের টিকিট বিক্রি আজ
ঈদযাত্রা: ২ জুনের ট্রেনের টিকিট বিক্রি আজ

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। যেসব যাত্রী আগামী ২ জুন ভ্রমণ করতে চান Read more

ইসরায়েল গাজার চুক্তি মানবে, এটা বিশ্বাস করি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েল গাজার চুক্তি মানবে, এটা বিশ্বাস করি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

গাজায় যুদ্ধবিরতি শুরু হওয়ার এক দিন পরও দখলদার ইসরাইল এই চুক্তির শর্ত পালন করবে বলে কোনো আস্থা নেই আমাদের বলে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন