“দ্বন্ধে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোন চিন্তা নাই ” এ শ্লোগানকে সামনে নিয়ে নানা আয়োজনের মধ্যদিয়ে নড়াইলে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।সোমবার (২৮ এপ্রিল) দিবসটি পালন উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি নড়াইলের আয়োজনে জেলা জজ আদালত চত্বরে শান্তির প্রতিক পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটি নড়াইলের চেয়ারম্যান শারমিন নিগার।পরে ঐ স্থান থেকে একটি র‍্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে দিবসের তাৎপর্যের উপর  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মাহমুদা খাতুন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হাদিউজ্জামান, জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান, ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারি জজ) মোহনা আলমগীর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডঃ তারিকুজ্জামান লিটু, পিপি অ্যাডঃ আব্দুল হক, বিচারক, আইনজীবি, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক
বিমানবন্দরে সৌদি প্রবাসীর ঘুষের অভিযোগ ভাইরাল, যা বললো বেবিচক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক সৌদিপ্রবাসী যাত্রীর কাছে ঘুস দাবির অভিযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ Read more

ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা
ডিআইইউতে দিনব্যাপী সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা।শুক্রবার (০৯ মে) ডিআইইউ সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) আয়োজনে বিশ্ববিদ্যালয়টির পুরাতন ক্যাম্পাসে Read more

‘আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত, সেটাও পুলিশ ভেঙে ফেলেছে’
‘আমার একটা হাত নেই, আর্টিফিশিয়াল হাত, সেটাও পুলিশ ভেঙে ফেলেছে’

‘আমার একটা হাত নাই, এটা আর্টিফিশিয়াল (কৃত্রিম) হাত। ওরা (পুলিশ) বাড়ি মেরে সেটাও ভেঙে ফেলছে। আমার কাছে কি এত টাকা Read more

পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে বিপদে শ্রীলঙ্কা
পেসারদের আগুন ঝড়ানো বোলিংয়ে বিপদে শ্রীলঙ্কা

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাট করছে লঙ্কানরা। বুধবার (২ Read more

ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা
ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চেয়েছেন এক মা। সোমবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব Read more

কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী
কোনো পাতানো নয়, পরিবেশ সৃষ্টি হলে নির্বাচনে যাব: কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, “এ দেশের মানুষ নির্বাচন চায়। ভালো নির্বাচন হয়নি বলেই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন